Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৩০ ঞ ইসলামি ইতিহাস আজিজকে ক্রাউন যুবরাজ ঘোষণা করা হয়। বাদশাহ ফাহাদই প্রথম “সাহিবুল জালালাহ' বা “মহামান্য বাদশাহ'-এর পরিবর্তে “খাদিমুল হারামাইন শারিফাইন' বা দুই সম্মানিত ছ্বানের সেবক উপাধি গ্রহণ করেন৷ তিনি দেশের নানা স্থানে নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের ব্যাপক প্রসার ঘটান এবং হারামাইন শারিফাইনের সীমানা বৃদ্ধি করেন। ওমান সাম্রাজ্য ১১৫৪ হিজরি (১৭৪১ খ্রিষ্টাব্দ) থেকে আজ পর্যন্ত ওমান শাসন করছে আবু সাইদ পরিবার । ওমানিরা ইতিহাসের নানা বাকে ইসলামের জন্য অনেক পরীক্ষার সম্মুশীন হয়েছে। চরম ইসলাম ও মুসলিমবিদ্বেষী পর্তুগিজদেরকে কঠিনভাবে লাঞ্কিত ও অপদন্থ করে দেশ থেকে বিতাড়িত করেছে। এ ছাড়াও পূর্ব-আফ্রিকার বিজয়সমূহ ও আফিকার নানা অঞ্চলে ইসলাম প্রচারের কারণে আজও মুসলিমরা তাদেরকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। ওমানে ইসলামি বিজয়ের পর চারটি কাল অতিবাহিত হয়েছে। ১৩৫ হিজরি থেকে ৯১৪ হিজরি (৭৫৩-১৫০৮ খিষ্টাব্দ) পর্যন্ত ইবাদিরাণ্ড ওমান শাসন করে। তারপর ৯১৩ হিজরি থেকে ১০৩৪ হিজরি (১৫০৭-১৬২৫ খষ্টাব্দ) পর্যন্ত ওমানে পর্তগিজদের দখলদারি বহাল থাকে । তারপর ইয়ারিবিরা পর্তুগিজদেরকে ওমান থেকে বিতাড়িত করে । তাদের বিরুদ্ধে ইমাম নাসির বিন মুরশিদের নেতৃত্বে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। তারপর নাসিরের চাচাতো ভাই সুলতান বিন সাইফ এসে পর্তুগিজদেরকে ওমান থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করেন। তারা কেবল পর্তুগিজদেরকে ওমান থেকে বিতাড়িত করেই ক্ষান্ত হয়নি; বরং পর্তুগিজ উপনিবেশিত পূর্ব- আফিকা ও হিন্দুস্তান পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করেছে। ইয়ারিবিরা পর্তৃগিজদেরকে জানজিবার আইল্যান্ড, পেম্বা আইল্যান্ড ও সোমালিয়া থেকেও উৎখাত করতে সক্ষম হয় এবং হিন্দুস্তানের দেওদামান নামক ছানে পর্তুগিজদের ওপর অর্তকিত হামলা চালিয়ে বিপুল পরিমাণ যুদ্ধলন্ধ ১. ইবাদি বা ইবাদিয়্যাহ : খারেজিদের একটি দল। এ দলের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ বিন ইবাদ আত-তামিমির দিকে সম্বন্ধ করে তাদেরকে ইবাদিয়্যাহ বলা হয়। ইবাদিয়্যাহরা

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।