Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬ ঞ ইসলামি ইতিহাস পিতার রেখে যাওয়া ধারা অব্যাহত রাখেন তার শাসনকালে রাষ্ট্রের সীমা বৃদ্ধি লাভ করে। আবদুল আজিজের পর সউদ বিন আবদুল আজিজের শাসনামলে সৌদি আরব অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়। সউদ বিন আবদুল আজিজের উপাধি সউদ আল-কাবির বা বড় সউদ। তার শাসনামলেই ওমান, ইয়ামেন, হিজায ও সমথ জাজিরাতুল আরব সৌদি আরবের অন্তর্ভুক্ত হয়। সৌদি আবরের সীমারেখা পৌছে যায় সুদূর সিরিয়ায় । সউদ বিন আবদুল আজিজের শাসনামলের শেষদিকে উসমানি খলিফা মুহাম্মাদ আলি পাশা [মৃত্যু : ১৮১৯ খি.) জাজিরাতুল আরবে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সৌদি আরবে আক্রমণের নির্দেশ দেন। প্রথম আবদুল্লাহর শাসনকালে এই অভিযান পরিচালিত হয়। ১২৩৩ হিজরিতে (১৮১৮ খিষ্টাব্দে) মুহাম্মাদ আলি পাশার বাহিনীর আদ-দিরিইয়াহয় প্রবেশের মধ্য দিয়ে প্রথম সৌদি সাম্বাজ্যের পতন ঘটে । দ্বিতীয় সৌদি সাম্বাজ্য (১২৩৪-১২৮৯ হি./১৮১৯-১৮৭২ খর.) জাঁজিরাতুল আরবে মিশরীয় কর্তৃত্বের প্রভাব কমতে শুরু করে। একসময় মিশরীয় প্রভাব হিজাযের মাঝে সীমাবদ্ধ হয়ে পড়ে। নাজদ থেকে প্রত্যাহৃত হয় তারা । ১৮২১ খিষ্টাব্দে কেবল নামকাওয়ান্তে মিশরীয় শাসন জারি থাকে । অবশেষে ১৮৪০ খিষ্টাব্দে মিশরীয় বাহিনী হিজায ছাড়তে বাধ্য হয়। হিজাযের শাসনক্ষমতা গ্রহণ করে উসমানি শাসকদের অনুসারী অভিজাত পরিবারের ব্যক্তিরা। এরই মাঝে সৌদি আমিররা নাজদের ক্ষমতা গ্রহণ করে এবং তাদের মাঝে দ্বন্দ ও সংঘাত সৃষ্টি হতে শুরু করে। সাবাহ-পরিবারের কাছে আশ্রয় গ্রহণ করে । বিন রশিদের পরিবারের হাতে পরাজয় বরণ করার মধ্য দিয়ে দ্বিতীয় সৌদি সাম্বাজ্যের সমাপ্তি ঘটে।

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।