Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

অঞ্চল পরিচিতি ৬ ২৫৯ মারজদাবেক : সিরিয়ার আলেক্সোর নিকটবর্তী একটি ছ্থান। মিশর : মানবজাতির ইতিহাসে অন্যতম প্রাচীন সভ্যতা হচ্ছে মিশরকেন্দ্রিক সভ্যতা । মিশরের অবস্থান আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব প্রান্তে। অবশ্য মিশরের সিনাই উপদ্বীপ অংশটুকু এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। বিভিন্ন সাম্রাজ্যের অধীনে থাকার পর ডিকে্টির জুলিয়াস সিজারের আমলে (শাসনকাল : খরিষ্টপূর্ব ৪৯-৪৪ সন) মিশর রোমানদের অধিকারে আসে। সুপ্রাচীন সভ্যতা ও জ্ঞানে-বিজ্ঞানে সমৃদ্ধ মিশর রোমানদের হাতে আসার পর তারা এর উন্নতিতে মোটেও নজর দেয়নি । রোমান রাজপরিবারের কাছে মিশর ছিল রাষ্ট্রযন্ত্রের চাহিদা পূরণে একটি শস্য-ঝুঁড়িমাত্র! রোমান সম্বাট তার একজন প্রতিনিধিকে গভর্নর হিসেবে পুরো মিশরের আর্থিক ও প্রশাসনিক বিষয়াদি দেখাশোনা করত । হতো। গভর্নরদের মেয়াদ হতো অত্যন্ত সংক্ষিপ্ত। তাই তারা মিশরের উন্নতির চিন্তা বাদ দিয়ে নিজেদের আখের গোছানোতেই বেশি ব্যস্ত থাকত । মিশরের জনগণকেও নিজেদের অঞ্চলের উন্নয়নে কাজ করার বা প্ক্যবদ্ধ হওয়ার সুযোগ দেওয়া হতো না। এসব কারণে জনগণ মাঝেমধ্যেই বিক্ষুব্ধ হয়ে উঠত এবং বিদ্রোহের চেষ্টা করত। তখন দমন করত । রোমান শাসনে থাকা অবস্থায়ই মিশরে খিষ্টধর্ম প্রসার লাভ করে। মেসোপটেমিয়া : দজলা ও ফুরাত নদীর মধ্যবর্তী সুবিস্তুত একটি এঁতিহাসিক অঞ্জলের নাম। আধুনিক ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরক্ষের দক্ষিণাঞ্চল এবং ইরানের খোজিস্তান প্রদেশ মিলে ছিল তৎকালীন বিলাদুর রাফিদাইন বা মেসোপটেমিয়া (95000181019) । মেসোপটেমিয়ার উত্তর অংশকে বলা হতো জাধিরাতুল ফুরাত (সংক্ষেপে জাধিরা) বা মেসোপটেমিয়া উচ্চভূমি 000০7 1950790141719)। মাহদিয়া : তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে ২০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি উপকূলীয় নগরী । প্রথম উবায়দি শাসক

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।