২৫৮ & ইসলামি ইতিহাস মাগরিব : বর্তমানে আফ্রিকান রাষ্ট্র মরন্ধবোকে আরবিতে “মাগরিব বলা হলেও অতীতে মাগরিব বলে উত্তর আফ্রিকার বিস্তৃত একটি অঞ্চলকে বোঝানো হতো । বর্তমান মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ার যেসব অংশ সুউচ্চ আযাটলাস পর্বতমালার উত্তরে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত, সেগুলোকে বলা হতো 'মাগরিব' । ব্যাপকতর অর্থে কেউ কেউ লিবিয়া ও মৌরিতানিয়াকেও এর অন্তর্ভুক্ত ধরতেন। আ্যাটলাস পর্বতমালা ও সাহারা মরুভূমির কারণে মাগরিব অঞ্চলটি ছিল আফ্রিকার বাকি অংশ থেকে আংশিকভাবে বিচ্ছিন্ন । সুতরাং অতীত ইতিহাসের মাগরিবকে বর্তমান মরকোর পরিসরে সীমাবদ্ধ মনে করা ঠিক হবে না। মাগরিবুল আদনা, মাগরিবুল আওসাত ও মাগরিবুল আকছা : মাগরিব অঞ্চলের পরিচিতি ইতিপূর্বে দ্বিতীয় খণ্ডে উল্লেখ করা হয়েছে। হিজরি ভাগে বিভক্তিকরণ পাওয়া যায়__ ১. (মাগরিবূল আদনা) নিকট-মাগরিব অঞ্চল ২. (মাগরিবুল আওসাত) মধ্য-মাগরিব অঞ্চল ও ৩. (মাগরিবুল আকছা) দূর-মাগরিব অঞ্চল। মাগরিবুল আদনার বিভ্ুতি ছিল পূর্বে ব্রিপোলি হতে পশ্চিমে বিজায়া নগরী পর্যন্ত আধুনিক রাষ্ট্রসীমায় যার অবস্থান লিবিয়া, তিউনিসিয়া ও পূর্ব আলজেরিয়াজুড়ে। মাগরিবুল আওসাতের বিদ্তুতি ছিল পূর্বে তিয়ারিত নগরী হতে পশ্চিমে মাওলাওয়া নদী (75140010058 [২1%০) ও তাজা (0859) পর্বতমালা পর্যন্ত আধুনিক রাষ্ট্রসীমায় যার অবস্থান আলজেরিয়ার বাকি অংশ ও মরকোর কিছু অংশজুড়ে । আর মাগরিবুল আকছার বিস্তৃতি ছিল পূর্বে মাওলাওয়া নদী হতে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত আধুনিক রাষ্ট্রসীমায় যার অবস্থান মরকো রাষ্ট্রজুড়ে। মাদায়েন : বর্তমান বাগদাদ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব অবস্থিত সালমান পাক (32101817781) নামক এলাকায় ছিল তৎকালীন মাদায়েন বা টেসিফোন নগরী ।
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।