অঞ্চল পরিচিতি & ২৫৭ উমর রাযি.-এর খিলাফত আমলে বিখ্যাত বদরি সাহাবি উতবা বিন গাযওয়ান রাযি, বসরা নগরী প্রতিষ্ঠা করেন। এর পরবর্তী ইসলামি ইতিহাসের বিভিন্ন এতিহাসিক ঘটনার সঙ্গে বসরার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ব্যালেরিক হ্বীপপুঞ্জ : আন্দালুসের পূর্ব উপকূলে ভূমধ্যসাগরের বুকে বেশ কয়েকটি দ্বীপ আছে, যেগুলোকে ব্যালেরিক দ্বীপপুঞ্জ (9162110 [918103) বলা হয়। এসব দ্বীপের মধ্যে সামরিক কৌশলগত দিক থেকে তিনটি দ্বীপের অবস্থান ছিল অত্যন্ত গুরুতৃপূর্ণ; মায়োর্কা (81119 0০ 19119108), ম্যানোর্কা 0%670108) ও ইবিজা (1159) দ্বীপ । প্রাচীন আরবি উৎস- গ্রন্থসমূহে এসব দ্বীপকে 'প্রাচ্য দ্বীপপুঞ্জ' বলে অভিহিত করা হয়েছে। ভার্না : বূলগেরিয়ার কৃষ্তসাগর উপকূলীয় বন্দর নগরী । ভ্যানল্যাক : তুরস্কের সবচেয়ে বড় লেক । আনাতোলিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত। মাওয়ারাউন নাহার বা ট্রা্সঅক্সিয়ানা (08115051919) । এর বিস্তৃতি পশ্চিমে মধ্য এশিয়ার বৃহত্তম ও বিখ্যাত নদী আমু দরিয়া হতে পূর্বে মধ্য এশিয়ার আরেক বিখ্যাত নদী সির দরিয়া পর্যন্ত। আধুনিক রাষ্ট্রসীমার উজবেকিজ্তান, তাজিকিস্তান, কাজাখস্তানের দক্ষিণ-পশ্চিম অংশ ও কিরগিজত্ানের দক্ষিণ অংশজুড়ে ছিল অঞ্চলটির বিভ্তুতি। মুসলিম অভিযাল্রীগণ খোরাসান থেকে আমু দরিয়া পাড়ি দিয়ে এ অঞ্চল জয় করেন এবং অঞ্চলটিকে মাওয়ারাউন নাহার ॥১$॥ ০1১১০ ১১১) বা “নদীর ওপারের অঞ্চল নামে অভিহিত করেন। প্রথম হিজরি শতকের শেষ দিকে ষষ্ঠ উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের আমলে বিখ্যাত মুসলিম বীর সেনাপতি কুতায়বা বিন মুসলিম বাহিলি রহ.-এর হাতে অঞ্চলটি বিজিত হয় এবং পরবর্তী সময়ে ইসলামী জ্ঞানবিজ্ঞান চর্চার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়। কেন্দ্র এ অঞ্চলের অন্তর্গত ছিল।
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।