২৫৬ ঞ& ইসলামি ইতিহাস বাগদাদকে পছন্দ করার কারণ ছিল__এর এক দিকে ছিল দজলা নদী আর অপর দিকে ফুরাত নদী। দজলা নদীর মাধ্যমে চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন সহজ ছিল আর ফুরাত নদীর কারণে শাম অঞ্চলের সঙ্গেও যোগাযোগ রক্ষা সম্ভব ছিল। খলিফা মানসুরের নির্দেশে দজলা নদীর পূর্ব তীরে নির্মিত হয় বাগদাদ নগরী পরবর্তী সময়ে মানসুর-পুত্র মাহদি নদীর পশ্চিম তীরে সেনাছাউনি স্থাপন করেন এবং ধীরে ধীরে নদীর পশ্চিম তীরও বাগদাদ নগরীর অন্তর্ভুক্ত হয়ে যায়। নদীর পশ্চিম তীরে অবস্থিত অংশের নামকরণ করা হয় 'কারখ' (8101) আর পূর্ব তীরে অবস্থিত অংশের নামকরণ করা হয় “রুসাফা” (41-[২05৫গ8)। বর্তমানেও এলাকা-দুটির এই নামই প্রচলিত আছে। এতিহাসিকগণ লিখেছেন, জায়গির হিসেবে দান করেছিলেন । উক্ত ক্রীতদাস “বাগ' নামক একটি মূর্তির পূজা করত। জায়গির প্রাপ্ত হওয়ার পর সে বলে ওঠে, “বাগদাদ! (বোগপ্রদত্ত); অর্থাৎ আমার মূর্তি বাগ আমাকে এ এলাকাটি দান করেছে। এভাবেই এলাকাটির নাম হয়ে যায় বাগদাদ । খলিফা মানসুর প্রাচীন সেই ছোট্ট বসতির স্থানে রাজধানী নগরী নির্মাণ করার পর এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন “মদিনাতুস সালাম" বা শান্তির নগরী । বাজার্ট : তিউনিসিয়ার অন্তর্গত একটি শহর । বারকা : বর্তমান লিবিয়ার পূর্বাঞ্চলের একটি এঁতিহাসিক অঞ্চলকে বারকা বলা হতো । ইংরেজিতে অঞ্চলটির নাম 01918108 | বেসারাবিয়া : বর্তমান মোলদাভিয়া প্রজাতন্ত্র, ইউক্রেনের কিছু অংশ এবং রোমানিয়া প্রজাতন্ত্রের দুবরুজা অঞ্চল নিয়ে গঠিত প্রাচীন একটি অঞ্চল। বুওয়াত : মদিনা হতে শাম যাওয়ার পথে জুহায়না অঞ্চলের একটি পাহাড়ের নাম। বুছরা ও বসরা : ভিন্ন দুটি নগরীর নাম। বুছরা (5/০) বর্তমান সিরিয়ার অন্তর্গত একটি এতিহাসিক নগরী । সিরিয়ার রাজধানী দামেশক হতে এর দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার । বুছরা তখন একটি গুরুত্পূর্ণ ধীয় স্থান ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল। অপরদিকে বসরা (/॥) হলো
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।