অঞ্চল পরিচিতি ৬ ২৪৭ অঞ্চল পরিচিতি আকাবা : আরবিতে সংকীর্ণ গিরিপথকে 'আকাবা' বলা হয়। মক্কা থেকে মিনায় গমনের পথে মিনার ময়দানের পশ্চিমে অবস্থিত একটি সংকীর্ণ পাহাড়ি পথ 'আকাবা' নামে খ্যাত ছিল। উল্লেখ্য, হজের সময় মিনায় যে তিনটি ভ্তম্তুকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়, তার প্রথমটি অর্থাৎ জামারায়ে আকাবা এই গিরিপথটির প্রান্তেই অবস্থিত । আদানা : তুরক্ষের দক্ষিণের বৃহৎ একটি শহর। আনা : জাধিরা অঞ্চলের অন্তর্ভূক্ত রাক্কা ও হিতের মধ্যবর্তী প্রসিদ্ধ একটি নগরী। নগরীটির অবস্থান ফুরাত নদীর তীরথেষে হাদিসাতুল ফুরাত এলাকার নিকটে । আন্দালুস : স্ষ্যান্ডিনেভিয়ান উপদ্বীপ (075 90200129121) 7১60109119)- এর পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপ হলো আইবেরিয়ান উপদ্বীপ (99780 7১970175019) | ইউরোপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত ব্রিভুজ- (৫৮৩,২৫৪ বর্ণ কি. মি. বা ২,২৫,১৯৬ বর্ণমাইল)। আধুনিক রাষ্ট্রসীমার স্পেন, পর্তুগাল ও ত্যান্ডোরা এই তিনটি দেশের পাশাপাশি ফ্রান্সের কিছু অংশ আইবেরিয়ান উপদ্বীপের অন্তর্ভুক্ত। আইবেরিয়ান উপদ্বীপকেই অতীতে আন্দালুস বলা হতো। আবওয়া : মদিনা হতে প্রায় আশি মাইল দূরে অবস্থিত একটি এলাকার নাম। আরব উপদ্বীপ : আধুনিক রাষ্ট্রব্যবন্ায় আরব উপদ্বীপ সাতটি রাষ্ট্রে বিভক্ত__সৌদি আরব, ইয়ামেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইন । আয়তনের দিক থেকে জাধিরাতুল আরব বা আরব উপদ্বীপ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। আরব উপদ্বীপের আয়তন ১২,৫০,০০০ বর্গমাইল (৩২,৩৭,৫০০ বর্গকিলোমিটার)। তবে সাধারণ অনুমানে আরব
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।