২৪৪ ঙ ইসলামি ইতিহাস বিশেষের রায় ও উক্তির ওপর একগ্তয়েমির সাথে বসে থাকা এবং ঝগড়া- বিবাদ ও বিতর্কে লিপ্ত হওয়া | ৪ চাকচিক্য, সৌন্দর্য ও বিলাসিতায় আকণ্ঠ নিমজ্জিত হওয়া এবং আনন্দ ও কামনা-বাসনা পূরণে নিমগ্ন থাকা। এ ধ্রংসাত্বক বিষয়গুলো যুগে যুগে মুসলিম শাসকদের মধ্যে যতটা পাওয়া গিয়েছে, অন্যদের বেলায় ততটা পাওয়া যায়নি। ৬ বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ব্যাপারে অবহেলা এবং দর্শন, ফিলোসফি ও তর্কশান্ত্রে সময় বিনষ্ট করা । অথচ ইসলাম মানুষকে মহাবিশ্ব ও সৃষ্টির নিগৃঢ় রহস্য নিয়ে চিন্তাভাবনার ব্যাপারে উৎসাহিত করেছে। ৬ নিজেদের রাজত্ব ও এশবর্য নিয়ে আত্মপ্রবঞ্চনায় ভোগা এবং অন্যান্য জাতির তুলনায় নিজ জাতির সামাজিক বিকাশ ও উন্নতির ব্যাপারে চরম উদাসীনতা প্রদর্শন। এতে অন্যান্য জাতি যখন মুসলিমদের অতিক্রম করে এগিয়ে চলে গেল, তখন তারা অবাক হয়ে গেল। অথচ কুরআন তাদেরকে পূর্বেই সতর্কতা অবলম্বন এবং উদাসীনতা থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছে। * তোষামোদকারী শত্রুদের চক্রান্তে ধোকা খাওয়া, তাদের কর্মকাণ্ড ও জীবনের বাহ্যিক চাকচিক্য দেখে মুগ্ধ হওয়া এবং তাদের অনুকরণের দিকে ধাবিত হওয়া, যা ক্ষতি ছাড়া কোনো উপকার করে না। অথচ কাফিরদের সাথে সাদৃশ্য অবলম্বন করতে মুসলমানদেরকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, পরিষ্কার ভাষায় তাদের বিরোধিতা করতে এবং মুসলিম উম্মাহর মূল বৈশিষ্ট্য ও উপাদান সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে, আর এমন অনুকরণের পরিণাম সম্বন্ধে সতর্ক করা হয়েছে। * আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং নিজের ওপর থেকে আহা ও বিশ্বাস হারিয়ে ফেলা । * ইউরোপীয়দের সামনে বিনীত হয়ে অধিকাংশ লোকেরই ইসলামের শান-শওকত ও এঁতিহ্যের কথা ভূলে যাওয়া ।
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।