পরিশিষ্ট ৬ ২৩৭ প্রথম পাঠ : প্রতি বছর হাজার শহিদ ইসলামি ইতিহাস অধ্যয়নে আমাদের কাছে মৌলিক এ বাস্তবতা স্পষ্ট হয় যে, নিশ্চয়ই এ দ্বীন আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন ওইসব লোকের মাধ্যমে, যারা আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য নিজেদের জানমাল ব্যয় করেছেন। বিষয়টি এমন নয়, যেমনটি অধিকাংশ মুসলমান ধারণা করে থাকে । তাদের ধারণা যে, এটা তো আল্লাহরই দ্বীন। সুতরাং আমাদের কোনো চেষ্টা-সাধনা ছাড়াই আল্লাহ তাআলা নিশ্চিত তার দ্বীনের জন্য সাহায্য করবেন। অনেকের ধারণা যে, আল্লাহ তাআলার সাহায্য মুজিজা তথা অলৌকিক পন্থায় আসবে। কিন্তু আল্লাহ তাআলার নীতি হলো, তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে, বাহ্যিক চেষ্টা-সাধনা অনুসারেই তার সাহায্য আসবে। আল্লাহ তাআলা বলেন : €০৯১১/০৩557০3805585 তিনি ওই সত্তা, যিনি তোমাকে শক্তিশালী করবেন, তার সাহায্য ও মুমিনদের মাধ্যমে । [সুরা আল-আনফাল : ৬২] তিনি আরও বলেন : €85.০35৩৫-520845988944৮54৯ কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর ভূতিশীল। [সুরা আল-ফাতহ : ২৯] এঁতিহাসিক প্রমাণাদি ১১ থেকে ৩১ হিজরি (৬৩২-৬৫৩ খিষ্টাব্দ) পর্যন্ত বিশ বছর সময়ে শহিদগণের হিসাব করি, তাহলে নিম্নোক্ত পরিসংখ্যান উঠে আসে : ৬ রিদ্দার যুদ্ধে শহিদের সংখ্যা ১২০০ জন । * ইয়ারমুকের যুদ্ধে শহিদের সংখ্যা-_-৩০০০ জন। * জিসর বা সেতুর যুদ্ধে শহিদের সংখ্যা-_৪০০০ জন।
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।