২৩৪ ৬ ইসলামি ইতিহাস কিছু বাস্তবতা এ কথাও সত্য যে, জায়নবাদী ইহুদিরা তাদের কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারলেও সকল উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম হয়নি। যারা জায়নিস্ট ইহুদিদের পরিকল্পনাসমূহের ব্যাপারে অবগত, তাদের হিসেবে জায়নিস্টদের যেসব লক্ষ্য বাস্তবায়িত হয়নি, সেগ্তলোর সংখ্যাই বেশি। তাদের ঘোষণা অনুযায়ী ১৯৯৭ সালের মধ্যে নীলনদ থেকে ফোরাত পর্যন্ত গ্রেট ইসরাইল প্রতিষ্ঠা করতে সক্ষম না হওয়া। অনুরূপ তাদের ব্যর্থতার তালিকায় এটিও রয়েছে যে, প্রকৃত ইহুদি নির্ধারণে সক্ষম না হওয়া। কেননা, জায়নিস্ট চিন্তাধারা মূলত ইহুদিদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। অতএব, যখন প্রকৃত ইহুদি নির্ণয় করা সম্ভব না হবে, তখন তাদের প্রতিষ্ঠিত হওয়ার ভিত্তিই ভেঙে পড়ল। এমনইভাবে ইহুদিদের মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদী স্রোতের ঝুঁকিও অস্বীকার করার উপায় নেই, যা ইহুদিবাদী প্রাচীন শিক্ষার প্রতি ভ্রুক্ষেপ করে না। এ কারণে এ ধারাটির পক্ষ থেকে জায়নবাদী চিন্তাচেতনা পুষ্ট করা ও তার পক্ষ থেকে প্রতিরোধকামী কোনো পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না। তবে এর বিপরীতে পরাশক্তি দেশসমূহে বিশেষ করে আমেরিকা ও রাশিয়ায় ইহুদিদের প্রভাবও অনম্বীকার্য। আর এর ভিত্তিতেই জায়নবাদী ইহুদিরা আরব ও মুসলমানদের বিরুদ্ধে লাগাতার চ্যালেঞ্জ জানিয়ে ফিলিস্তিনে টিকে থাকতে সক্ষম হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের অবশিষ্ট অংশ দখল করা, তথায় বসতি প্রতিষ্ঠা, মসজিদে আকসা ভেঙে টেম্পল নির্মাণের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে। অথচ এজন্য তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিন্দুমাত্র ভয় করছে না।
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।