পরিশিষ্ট ৬ ২২৯ নতুন সদস্যদের অন্তভক্তি সম্পন্ন হয় অত্যন্ত ভয়ানকভাবে। প্রথমে তাকে চোখবীধা অবস্থায় তাদের নেতার নিকট নিয়ে যাওয়া হয়। গোপন বিষয় সংরক্ষণের ব্যাপারে তার থেকে শপথ নেওয়া হয়। এরপর তার চক্ষু খোলা হয়। চোখ খোলামাত্রই ঘাড়ের পাশে অনেক নাঙ্গা তরবারি দেখে সে হতবিহ্বল হয়ে যায়। এরপর তার সামনে রাখা হয় বাইবেলের ওল্ড টেস্টামেন্ট। আর পাশে থাকে অন্ধকার একপ্রকোষ্ঠ, যেখানে অনেক মাথার খুলি ও কাঠের তৈরি প্রকৌশলী আসবাবপত্র থাকে । এগুলো নতুন সদস্যের অন্তরে আতঙ্ক সৃষ্টি করে। বিশ্বের প্রায় সকল দেশেই ফ্রিম্যাসনদের উপস্থিতি রয়েছে। তারা প্রতিটি লক্ষ্য বাস্তবায়ন করে। ফিম্যাসন থেকে নির্গত শাখাপ্রশাখা রোটারি বা রোটারি ক্লাব। এ নামটি ও১9১আ। (0 1918010) শব্দ থেকে এসেছে, যার অর্থ পরম্পরা, ঘূর্ণায়ন। ঘূর্ণায়মান পদ্ধতিতে সদস্যদের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় বিধায় এর নাম রোটারি রাখা হয়েছে। এরা চিন্তাচেতনা ক্ষেত্রে সর্বতোভাবে ফ্রিম্যাসনদের মতো । কিন্তু উভয় দলে মাঝে পার্থক্য হলো, ফ্রিম্যাসনদের নেতৃত্ব ও তার প্রধানের নাম জানা যায় না, বিপরীতে রোটারি ক্লাবের নীতিমালা ও এর প্রতিষ্ঠাতাসহ তাদের অনেক কিছুই জানা যায়। ১৯০৫ সালে আমেরিকায় এ ক্লাবটির যাত্রা শুরু হয়। অতঃপর বিশ্বের অধিকাংশ দেশে তার শাখা গঠন করা হয়। রোটারির মতো এমন আরও কিছু ক্লাব পাওয়া যায়। অল্প কিছু পার্থক্য বাদে মৌলিকভাবে সবগুলো একইরকম কাজ করে। বিষাক্ত চিন্তা ও রা সভ্যতা প্রচারের উপায়-উপকরণ নানারকম হওয়ায় ক্লাবের সংখ্যাও বেড়েছে; যদিও মূলে সব এক । এরকম কয়েকটি ক্লাব হলো : লায়ন্স ক্লাব : এর অর্থ সিংহসমূহ। ১৯১৫ সালে এটি গঠিত হয়। বনাই ব্রিথ সোসাইটি : অর্থ চুক্তিবদ্ধ সংঘ । অনেক পুরাতন ক্লাব । ১৮৪৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।