Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

২২২ ঙ ইসলামি ইতিহাস জিম্মিদের অধিকার তি তাদেরকে বহিরাগত শক্র থেকে রক্ষার ব্যাপারে উলামায়ে কেরাম এঁকমত্য । অভ্যন্তরীণ জুলুম-অত্যাচার থেকে রক্ষা করা। কেননা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জিম্মিকে কষ্ট দিলো, সে যেন আমাকেই কষ্ট দিলো, আর যে আমাকে কষ্ট দিলো, সে যেন আল্লাহকে কষ্ট দিলো! , তাদের জান-মাল-ইজ্জত রক্ষা করা। এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত্য। এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ কোনো (কাফের) লোককে হত্যা করল, সে জান্নাতের ঘ্বাণও পাবে না। অপারগতা ও বার্ধক্যে নিরাপত্তা দেওয়া । ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা । (এটি বোঝার জন্য “আল-কুদস চুক্তি' ও আনুষঙ্গিক আলোচনা দেখুন ।) কর্ম ও উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা প্রদান। রান্ত্রীয় দায়িত্ব ও চাকরিবাকরিতে নিয়োগদান। তবে যেসব পদে ধর্মীয় সম্পর্ক বেশি, সেখানে অনুমতি নেই । যেমন : দেশের নেতৃত্ব, সেনা পরিচালনা, বিচারক হওয়া, জাকাত বিভাগ দেখাশোনা ইত্যাদি। নির্ধারিত ক্ষেত্রসমূহ ছাড়া অন্যান্য পদে তাদের নিয়োগ দেওয়া যেতে পারে। তবে শর্ত হলো, যোগ্যতা থাকা এবং রাষ্ট্রের দায়িত্ব পরিপূর্ণ বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে আদায় করা। সুতরাং, মুসলিমবিদ্বেষীদের এ ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে না। জিম্মিদের দায়দায়িত্ব ্ জিযিয়া, খারাজ ও ব্যবসায়িক শুন্ধ আদায় করা । নাগরিক আইন, অপরাধের শান্তি ইত্যাদির ক্ষেত্রে মুসলমানদের মতো ইসলামি আইনকানুন মেনে চলা । তবে জাকাত বা এ জাতীয় ইবাদত বিষয়ক কোনো ব্যাপারে তাদের জন্য ইসলামি আইন মানা আবশ্যক নয়। বরং, ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে তারা তাদের ধর্মীয় বিধান অনুযায়ীই জীবনযাপন করতে পারবে ।

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।