Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

২২০ & ইসলামি ইতিহাস ফিকহ সংকলন এরপ সূক্ষ্ম নীতিমালার আলোকে কুরআন ও হাদিস সংকলিত হওয়ার পর মুজতাহিদিন ও ফুকাহায়ে কেরামের জন্য শরিয়তের উৎ্সদ্ধয় খুবই সহজলভ্য হয়ে দাড়ায়। এরই ধারাবাহিকতায় তারা ফিকহ সংকলনেরও উত্সাহ অনুভব করেন। এ কাজের জন্য এশী অভিপ্রায় বিজ্ঞ ও দক্ষ মনীষীদের নির্বাচন করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চার ইমাম। যথা : ১. ইমাম আৰু হানিফা রহ. [মৃ. ১৫০ হি.), ২. ইমাম মালেক রহ. (মূ. ১৭৯ হি.), ৩. ইমাম শাফিয়ি রহ. মূ. ২০৪ হি.), 8. ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. (মূ. ২৪১ হি.)। তাদের ফিকহের কারণে তারা আজও অমর । ইলমের জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। একে তারা সকল প্রকার সুখ, শান্তি ও ধনসম্পদের ওপর প্রাধান্য দিয়েছিলেন । ইমাম আবু হানিফা রহ.-এর নিকট দুই-দুইবার প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব উপস্থাপন করা হয়; কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এর জেরে অবশেষে কারাগারেই তার ইনতেকাল হয়। ইমাম মালেক রহ.-কে এক মাসআলার ক্ষেত্রে দুইশত বেত্রাঘাত করা হয়। তার উভয় স্কন্ধ থেকে কাপড় খুলে নেওয়া হয়। কারণ, তিনি ফতোয়া দিয়েছিলেন যে, জোরপূর্বক তালাক দেওয়া হলে তা কার্যকর হয় না। ইমাম শাফিয়ি রহ. তার জীবনের অধিকাংশ সময় দারিদ্যয ও অসচ্ছলতায় অতিবাহিত করেন। তিনি নিজের সুস্থতা ও জীবনীশক্তিকে কুরআন-হাদিস থেকে মাসআলা আহরণ ও ফিকহ সংকলনের স্বার্থে ব্যয় করে দেন। ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. সুন্নাহ ও বিশুদ্ধ আকিদা সংরক্ষণের খাতিরে তৎকালীন বৃহৎ সাম্রাজ্য আব্বাসি খেলাফতের বিরোধিতায় অবতীর্ণ হন। যে কারণে তাকে জেলজুলুম ও কঠিন নির্যাতনের মুখোমুখি হতে হয়। তাদের প্রত্যেকেই একেকটি ইলমি বিপ্লব সাধন করেছেন। তাদের সমৃদ্ধ ফিকহি উত্তরাধিকারের মাধ্যমে আমাদের সময়ের বড় বড় প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহ জ্ঞানের আলোককিচ্ছুরণ ঘটাচ্ছে। বর্ণিত আছে, ইমাম আবু হানিফা রহ. ষাট হাজার মাসআলা বলেছিলেন । ফিকহ শান্ব্বে এমনই অবস্থান রয়েছে ইমাম মালেক রহ.-এরও। তার থেকে বর্ণিত মাসায়েলের ফিকহ সংকলন আল-মুদাওয়ানাহ গ্রন্থ ছত্রিশ হাজার মাসআলা সনিবেশ

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।