Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

২১৮ ৬ ইসলামি ইতিহাস এরপর এঁশী অভিপ্রায়ে হাদিস সংকলনের জন্য একদল তালেবে ইলমের প্রবাহ সৃষ্টি হয়, যাদের সংখ্যা ছিল হাজার হাজার । যারা তাদের দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর সাধনা, ধৈর্য, প্রখর মেধাশক্তি ইত্যাদির ক্ষেত্রে ছিল অনন্য বৈশিষ্ট্যের অধিকারী । অনারব দেশসমূহ থেকে সবেগে ছুটে এসেছিল তাদের মিছিল। তারা সবকিছু ভুলে একনিষ্ঠ মনে হাদিস সংকলনে প্রবৃত্ত হন। তারা পৃথিবীর দিকে দিকে চষে বেড়ান এবং হাদিসের বিভিন্ন বর্ণনা ও বিশুদ্ধ সূত্রের তালাশে কান পেতে থাকেন। এ ক্ষেত্রে তাদের এই পরিমাণ তৃষ্ণা ও অনুরাগ ছিল যে, জ্ঞানপিয়াসু কোনো জাতির ইতিহাসেই তা পরিলক্ষিত হয় না। পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহাদ্দিসগণের ভ্রমণের প্রতি লক্ষ করলে আমাদের দাবি অতি সহজেই প্রমাণিত হয়ে যায়। বর্ণিত আছে, সহিহ বুখারি প্রণেতা ইমাম বুখারি মূ: ২৫৬ হি.) চৌদ্দ বছর বয়স থেকেই শিক্ষা সফর শুরু করেন। তিনি বুখারা থেকে মিশর পর্যন্ত সকল শহর ভ্রমণ করেন এবং সেখানকার হাদিসের শাইখদের থেকে হাদিস আহরণ করেন। ইমাম আবু হাতেম (মৃ: ২৭৭ হি.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আমার প্রথম সফরে সাত বছর অবস্থান করি। এতে পায়ে হেটে এক হাজার ফরসাখের€) বেশি অতিক্রম করি। এরপর হিসাব রাখা বাদ দেই। আমি বাহরাইন থেকে মিশর পর্যন্ত, এরপর রামাল্লা পর্যন্ত পায়ে হেটে, এরপর তারাতুস পর্যন্ত ভ্রমণ করি। তখন আমার বয়স ছিল বিশ বছর। আন্দালুসের মুহাদ্দিস ইবনে হাব্বুন মূ. ৩০৫ হি.) আন্দালুস, ইরাক, হেজাজ, ইয়ামেন প্রভৃতি স্থানে হাদিস সংগ্রহের জন্য গমন করেন। এমনইভাবে তানজা হয়ে মিশর পর্যন্ত অতিক্রম করেন, লোহিত সাগর পাড়ি দেন। এ নিষ্ঠাবানদের কর্ম প্রচেষ্টা শুধু হাদিস সংকলন ও লিগিবদ্ধকরণেই সীমাবদ্ধ ছিল না; বরং তাদের চর্চা-গবেষণা হাদিসশান্ত্রের প্রতিটি শাখাকেই বেষ্টন করে নেয়। তারা হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের ক্ষেত্রে ১, এক ফরসাখে তিন মাইল হয় । সুতরাৎ এক হাজার ফরসাখে তিন হাজার মাইল বা চার হাজার আটশ কিলোমিটার হয়। -সম্পাদক 9১51-41-48 457: 28- এঠে.. 9 এ 5. : এ: এগ 2. এ টর্ড.- এনা - এ ২. এ

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।