Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

পরিশিষ্ট ২১৭ (ইসলামি বিধান আহরণের সোনালি যুগ) আমাদের জন্য কুরআন ও হাদিসনির্ভর নীতিমালা রেখে যান। তবে এ নীতিমালার মৌলিক উৎস কুরআন ও হাদিস থেকে সব মুসলমানই মাসআলা ও সমাধান আহরণের যোগ্যতা রাখত না। বিশেষত, প্রথম দিকে কুরআন কেবল বিশেষ কিছু মুসহাফে সীমাবদ্ধ ছিল। সেগুলো নবীজির ঘরে, পাশাপাশি কিছু সাহাবির ঘরেও বিক্ষিপ্তাকারে সংরক্ষিত ছিল। আর যসামান্য ছাড়া হাদিস কিছুই লিপিবদ্ধ ছিল না ।২ এরপর খোলাফায়ে রাশেদিনের যুগে উম্মাহর একমত্যে অতি বিচক্ষণতা ও সূক্ষ্ম নীতি অনুসরণের মাধ্যমে কুরআন সংকলন করা হয়। এর ফলে মাসআলা আহরণের ক্ষেত্রে কুরআন পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনস্থলের রূপ ধারণ করে। ইসলামি আইনকানুনের দ্বিতীয় উৎসন্ল হলো সুন্নাহ তথা হাদিস! তবে শুরুকালে সেটাও সম্পূর্ণভাবে সংকলিত ছিল না। বরং তা সংরক্ষিত ছিল প্রখর মেধার অধিকারী এক সম্প্রদায়ের বুকে। বিশ্বস্ত ব্যক্তিত্বের ভিত্তিতে যার আদান-প্রদান চলত পরস্পরের মাঝে । এভাবে দ্বিতীয় শতাব্দী প্রবেশ করে! এরপর হাদিসে-নববি সংকলনের তৎপরতা শুরু হয়। সেই যুগে যারা এ কাজের অগ্রনায়ক ছিলেন তারা হলেন, ইবনে শিহাব জুহরি (মূ. ১২৪ হি.), ইবনে জুরাইজ (মূ. ১৫০ হি.) ইবনে ইসহাক (মূ. ১৫১ হি.), সুফিয়ান সাওরি (মৃ. ১৬১ হি.), মালিক বিন আনাস (মূ. ১৭৯ হি.), ইবনুল মুবারক (মূ. ১৮১ হি.)। তাদের পদাঙ্ক অনুসরণে উলামায়ে কেরাম এই বিচরণস্থলে অবতরণ করেন । ২» প্রাচ্যবিদরা এ কথাটিকে পুঁজি করে পুরো হাদিসভান্ডারের ওপর প্রশ্ন তুলে থাকে । তবে নিয়মিত পদ্ধতিতে হাদিস সংকলিত ছিল না মানে এ নয় যে, হাদিস ভান্ডার তৎকালে অবহেলায় পড়ে ছিল। বরং ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিপিবদ্ধকরণের ধারা তখনও অব্যাহত ছিল। এরচেয়েও গুরুত্ৃপূর্ণ বিষয় হলো, তত্কালীন যুগে তথ্যগত বিষয়াদি সংরক্ষণের ক্ষেত্রে যেই মৌলিক পন্থা ব্যবহারের রীতি ছিল তথা যুখস্শক্তির চর্চা, সে পদ্ধতিতে হাদিস পুরোপুরিই সংরক্ষিত ছিল । হাদিসের সংরক্ষণপদ্ধতি ও তাদবিনে হাদিস (হাদিস লিপিবদ্ধকরণ) সংক্রান্ত বিভিন্ন বইপুস্তক লেখা হয়েছে প্রাচ্যবিদদের আপত্তি খণ্ডনে। সেখানে উলামায়ে কেরাম তাদের সকল আপত্তি অপনোদন করেছেন আলহামদুলিল্লাহ । বাংলা ভাষায়ও সে সংক্রান্ত বিডিন্ন পুস্তক রয়েছে। সেখান থেকে আমরা বিস্তারিত আলোচনা ও জবাব দেখে নিতে পারি । -সম্পাদক টি 017 ১ 2 পচ ছি 2 উর আছি টিটি টি তি 7 টো ২ টি রবি

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।