পরিশিষ্ট ৬ ২১১ মোটকথা, এ দীর্ঘকালে সভ্যতা বিষয়ক অবদানে মুসলমানদের কৃতিত্ব সম্পর্কে অসংখ্য প্রমাণ রয়েছে। গুস্ভীভ লি বোন বলেন, ইউরোপে পরীক্ষা ও পর্যক্ষেণনির্ভর প্রথম কাজ করেন বেকন। তবে বর্তমান সভ্যতার জন্য একথার স্বীকৃতি দেওয়া আবশ্যক যে; এ ক্ষেত্রে মূলত আরবদেরই একক কৃতিত্ব ।' সিগরিদ হোংকে বলেন, "খিক চিন্তাধারা বৈজ্ঞানিক বিশ্লেষণ ও কার্ষকারণকে দর্শনের মাধ্যমে প্রমাণ করতে উদ্যোগী ছিল। ফলে তা তাত্বিক রসায়ন এবং প্রাকৃতিক দর্শনের হাত ধরে এগিয়ে যায়। এরপর এলো আরবরা । তারাই সর্বপ্রথম সুবিন্যন্ত ও তীক্ষ নীতিমালার আলোকে পর্যবেক্ষণ শুরু করে ।' তিনি আরও বলেন, “গোটা পাশ্চাত্য আরবজাতি ও আরব সভ্যতার কাছে খণী। ইউরোপসহ অন্যান্য মহাদেশের ওপর আরবদের যে খণ রয়েছে, তার পরিমাণ বিশাল। বহুদিন পূর্ব থেকেই ইউরোপীয়দের এ খণ স্বীকার করা আবশ্যক ছিল। কিন্তু ধর্মীয় বিদ্বেষ ও বিশ্বাসের দ্বন্ব আমাদের চক্ষুসমুহ অন্ধ করে দিয়েছে। আমাদের চোখের ওপর পড়েছে অকৃতজ্ঞতার পর্দা। যেজন্য দেখা যায়, আমরা একশটি গ্রন্থ পাঠ করলেও তার আটানব্বইটি মধ্যেই আমাদের প্রতি আরবদের অবদান সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায় না।' অত্যন্ত সংক্ষিপ্ত এই আলোচনায় এটুকু বিষয় স্পষ্ট হলো যে, মানব জাতির প্রতি মুসলিম জাতির বৈজ্ঞানিক অবদান অনন্য । এ ক্ষেত্রে তাদের প্রধান উদ্দীপক ছিল আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের প্রতি ভালোবাসা ও তাদের সুখ-সাচ্ছন্দ্য আনয়ন। কিন্তু কালক্রমে মুসলমানরা যখন তাদের দ্বীন থেকে দূরে সরে গেল, তখন তারা কাফেলার শেষাংশ হিসেবে পাশ্চাত্যের বর্বর সভ্যতার অনুগামী হয়ে গেল । যারা সেই জ্ঞানবিজ্ঞান ব্যবহার করছে মানবজাতির ধ্বংসের কাজে । বিজ্ঞানের এই অবাধ ব্যবহারে যাদের না আছে কোনো নীতি-আদর্শ, আর না আছে আল্লাহর ভীতি ও তার শাস্তির ভয়। বিরল প্রতিভার অধিকারী আরও কয়েকজন মুসলিম বিজ্ঞানীর নাম এখানে উল্লেখ করছি। বন্তত, অবাক হতে হয় যে, এখানকার একেকজনই ছিলেন একাধিক বিষয়ে বুৎপত্তিসম্পন্ন ৷ যেমন :
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।