Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

উপ ২০০ € ইসলামি ইতিহাস দক্ষিণ সুদানের প্রতি লোলুপ দৃষ্টি ইথিওপিয়া দক্ষিণ সুদানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সহায়তা প্রদান করে। এর পেছনে তাদের বিভিন্ন উদ্দেশ্য লুক্কায়িত ছিল। যেমন : তারা নিজেরাই মুলত দক্ষিণ সুদানকে গ্রাস করে নিতে চাচ্ছিল। যে কারণে দেখা যায়, দক্ষিণ সুদানের বিচ্ছিন্নতাবাদী চেতনার নেতৃত্বে ছিল করে। সুতরাং, ইথিওপিয়া সুদানকে চাপে রাখার জন্য এ পদক্ষেপ গ্রহণ করে। তৃতীয়ত, এর মাধ্যমে কমপক্ষে ক্রুসেভীয় পরিকল্পনার অংশ রাখার বিষয়টি অর্জিত হবে । রাজা হাইল স্যালেসির পতন ১৩৯৪ হিজরিতে (১৯৭৪ খিষ্টাব্দে) ইথিওপিয়ায় সামরিক বিপ্লব ঘটে । দেশের দুর্ভিক্ষ ও অবনতিশীল পরিস্থিতির কারণে রাজার পতন ঘটে। ইথিওপিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা হয়। সামরিক শাসক মেঞ্জিস্ট্র নেতৃত্বে কমিউনিস্ট শাসন শুরু হয়। এ সময় নতুন সরকার বিরোধী বেশকিছু সংগঠনের জন্ম হয়। পশ্চিম সোমালিয়ার পরিস্থিতি ১৩৯৭ হিজরিতে (১৯৭৭ খিষ্টাব্দে) ইথিওপিয়ার দখলদারিত্ব থেকে পশ্চিম সোমালিয়াকে স্বাধীন করার উদ্দেশ্যে সোমালিয়া প্রজাতন্রের পক্ষ থেকে বিশাল বিজয় অর্জন করতে সক্ষম হয়। কিন্তু রাশিয়া ও ইহুদিরা ইথিওপিয়ার পাশে দীড়ায়। ফলে পরিস্থিতি পাল্টে যায়। সোমালিয়া প্রবেশ করতে থাকে । তারপর উভয় দেশের মাঝে সন্ধি হয় যে, উভয়েই আন্তর্জাতিক সীমানার ভেতর ফিরে যাবে। সোমালিয়া ইথিওঁপিয়ার অভ্যন্তরীণ সংঘাতে পৃষ্ঠপোষকতা করত। এজন্য ইথিওপিয়াও সোমালিয়ার অভ্যন্তরীণ সংঘাতে পৃষ্ঠপোষকতা করে। ১৪১১ হিজরিতে (১৯৯০ খ্রিষ্টাব্দে) সিয়াদ বারির শাসন পতনে এবং সোমালিয়ার গৃহযোদ্ধা বাহিনীগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার ফলে সেখানকার যুদ্ধের ক্ষেত্রে ইথিওপিয়ার বিশাল ভূমিকা ছিল।

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।