Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আফ্রিকা ও ১৯৯ অধিকার করে নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ইরিব্রিয়ায় দখল প্রতিষ্ঠার ঘোষণা দেয়। পশ্চিম সোমালিয়া সংকট ইতালি পূর্ণ সুযোগ দেয়। ফলে ইথিওপিয়া হারার ও ওগাদিন দখল করে নেয়। এরপর ইথিওপিয়াকে ইতালি দখল করে নেয়। তারা পশ্চিম সোমালিয়া ও ইতালিয়ান সোমালিয়া সংযুক্তির ঘোষণা দেয়। তারপর মিত্রপক্ষ ঘোষণা করে, তারা দশ বছর পর পশ্চিম সোমালিয়াকে স্বাধীনতা প্রদান করবে। কিন্তু ১৩৭৪ হিজরিতে (১৯৫৪ খিষ্টাব্দে) ইথিওপিয়ার সাথে একচুক্তির পর তার পথ সুগম করে দিতে দশ বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই পশ্চিম সোমালিয়া থেকে ইংরেজরা সেনা প্রত্যাহার করে নেয়। এরপর ইথিওঁপিয়া পশ্চিম সোমালিয়ায় প্রবেশ করে তা দখল করে নেয়। এ পদক্ষেপে জাতিসংঘ বিন্দুমাত্রও আপত্তি জানায়নি । ইথিওপিয়ানরা পশ্চিম সোমালিয়ায় (হারার ও ওগাদিন) তাদের ক্রোধ- বিদ্বেষ উগড়ে দেয়। হিফজখানা বন্ধ করে দেয়। আরবি শিক্ষাব্যবস্থা তছনছ করে৷ মুসলমানদের ওপর গ্ুম-খুন, জেল-জুলুমের ধারাবাহিকতা বইয়ে দেয়। এ পরিস্থিতিতে ১৩৮৩ হিজরিতে (১৯৬৩ খিষ্টাব্দে) শায়খ তাহেরের নেতৃত্বে ওগাদিনে বড় ধরনের বিদ্বোহ হয়। তিনি হারার ও পার্শবর্তী অনেক এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ইথিওপিয়ান সৈনিকদের বিরুদ্ধে অনেক বিজয় অর্জন করেন। এ সময় বিশ্বের ইহুদি ও খিষ্টান সম্প্রদায় ইথিওপিয়ার পক্ষে অবস্থান নেয়। ইথিওপিয়ান সেনাদের মধ্যে অনেক খিষ্টান ও ইহুদি সৈনিক এবং ইসরাইলি, আমেরিকান ও ইউরোপিয়ান অস্ত্রশন্্র ছিল। তারা ইসলামি আন্দোলনের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হয়। ইথিওপিয়ানরা পুনরায় মুসলমানদের ওপর তাদের দমননীতি প্রয়োগ করে। মুসলিম নিধন, খ্ষ্টধর্ম গ্রহণে বাধ্যকরণ, নারীদের বন্দি করা, শিশুদের অপহরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের ওপর অসাধ্য করের বোঝা চাপিয়ে দেওয়া ইথিওপিয়ান ইতিহাসে ভরপুর । এ ছাড়া নিরবচ্ছিনন সাংস্কৃতিক আগ্রাসন, শহরে-শহরে গির্জা নির্মাণ ইত্যাদিও ছিল। মুসলমানদের ওপর ব্যাপক নিপীড়ন ও লাঞ্ছিতকরণের ধারা ক্রমান্বয় প্রসারতা ও হিংপতার সাথে অব্যাহত থাকে ।

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।