১৯৮ গু ইসলামি ইতিহাস আফ্রিকা গঠনের ঘোষণা দেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ইতালি পরাজিত হয়। তখন মিত্রপক্ষের সৈনিকরা ইতালির অধীনস্থ আফ্রিকার দেশসমূহে প্রবেশ করে। ইথিওপিয়া অক্ষশক্তির দেশসমূহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর জাতিসংঘ ইরিত্রিয়া ও দক্ষিণ ও পশ্চিম সোমালিয়া (হারার ও ওগাদিন) থেকে ইথিওপিয়ার সীমানা আলাদা করে এবং ইথিওপিয়াকে স্বাধীন দেশ বলে ঘোষণা দেয়। অর্থাৎ, ইথিওপিয়ায় মাত্র সাত বছরের মতো উপনিবেশ স্থায়ী ছিল। পক্ষান্তরে দক্ষিণ ও পশ্চিম সোমালিয়া এবং ইরিব্রিয়াকে ইতালির অংশ বলে ঘোষণা করা হয়। এদিকে ইথিওপিয়ার রাজা হাইল স্যালেসি প্রকাশ্যে ইসলামবিদ্বেষী অবস্থান গ্রহণ করেন। তিনি ইতালির বিভিন্ন অংশকে ইথিওপিয়ার অন্ত্ক্ত করার চেষ্টায় আত্মনিয়োগ করেন। খ্রিষ্টান দেশগুলো নিজেদের মুসলিমবিদ্বেষী স্বপ্ন ইথিওপিয়ার হাতে বাস্তবায়ন হতে দেখে অত্যন্ত পুলকিত হয়। ফলে ১৩৭০ হিজরিতে জাতিসংঘ ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সম্মিলনে রাষ্ট্রগঠনের ব্যাপারে সম্মতি প্রদান করে। ইরিত্রিয়া এভাবে ইথিওপিয়ার অংশে পরিণত হয়। ১৩৭২ হিজরিতে ইথিওপিয়া ইরিত্রিয়া দখলের জন্য সশত্ত্র বাহিনী প্রেরণ করে। দখল প্রতিষ্ঠার পর সেখানে দমনপীড়ন শুরু হয়, ইথিওপিয়ার বক্রনীতি পৌছে যায় ইরিত্রিয়ায়। সেখানে আরবি ভাষা শিক্ষাদান নিষিদ্ধ করা হয়! খ্রিষ্টান বসতি স্থাপন করা হয়। খিষ্টানদের মুসলমানদেরকে দারিদ্প্রবণ এলাকায় নির্বাসন দেওয়া হয়। এ হলো ইথিওপিয়ানদের অমানবিক আচরণের সামান্য দৃষ্টান্ত, যা তারা ইরিত্রিয়া, ইথিওপিয়া ও তাদের শাসনাধীন মুসলিম অঞ্চলগুলোতে চালায়। বহির্বিশ্বে ইথিওপিয়া ইহুদিদের সাথে সম্পর্ক দৃঢ় করে। দেশের অভ্যন্তরে ইহুদিদের কার্যক্রম পরিচালনা ও সেনা প্রশিক্ষণে তাদেরকে ব্যাপক অনুমতি দেওয়া হয়। পক্ষান্তরে দেশীয় মুসলমানদের বিরুদ্ধে তাদের বক্রনীতি বৃদ্ধি করে। এ সময়ে মোগাদিসুতে ইরিত্রিয়া লিবারেশন ক্ন্ট প্রতিষ্ঠা পায়। এরপর ১৩৮২ হিজরিতে (১৯৬২ খ্রিষ্টাব্দে) ইথিওপিয়ার পক্ষ থেকে ঘোষিত হয় যে, ইরিত্রিয়াকে সামরিক শক্তিবলে
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।