Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ ঙ ইসলামি ইতিহাস বেনিন ইতিপূর্বে এই দেশের নাম ছিল দাহুমি। একসময় তা ফরাসি উপনিবেশের শিকার হয়। ১৩৮০ হিজরিতে (১৯৬০ খিষ্টাব্দে) ফ্লাস থেকে স্বাধীন হয়। ১৩৯৫ হিজরিতে (১৯৭৫ খিষ্টাব্দে) তার নতুন নাম হয় বেনিন। দেশের মুসলিম জনসংখ্যা ৬০%, আর খিষ্টানদের জনসংখ্যা ১০%। তবুও এর শাসনক্ষমতা হপ্তগত হয় খিষ্টান সম্প্রদায়ের | টোগো দেশটির কর্তৃত্ব ফ্রাঙ্স ও ইংল্যান্ড উভয়ে শরিক ছিল। ১৩৭৯ হিজরিতে (১৯৫৯ খিষ্টাব্দে) স্বাধীনতা অর্জন করে । মুসলিম জনসংখ্যা ৫৫%। কিন্তু অন্যান্য দেশের মতো ও্পনিবেশিকরা দেশ ছাড়ার সময় এর নেতৃত্ব ছেড়ে যায় খিষ্টানদের হাতে, যাদের সংখ্যা সর্বসাকুল্যে ১৫% হবে । অবশিষ্টরা পৌত্তলিক । বুরকিনা ফাসো দেশটি ১৩৮০ হিজরিতে (১৯৬০ খ্রিষ্টাব্দে) ফ্রান্স থেকে স্বাধীন হয়। প্রথমে এটাকে আপার ভোল্টা বলা হতো। এরপর ১৪০৪ হিজরিতে (১৯৮৪ খ্রিষ্টাব্দে) তার নাম হয় বুর্কিনা ফাসো। এর মুসলিম জনসংখ্যা ৬৫% হওয়া সন্তেও ওপনিবেশিকরা তার নেতৃত্ব অর্পণ করে যায় খিষ্টানদের হাতে, যা আজ পর্যন্ত বলবৎ। এই অঞ্চলে বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থান ঘটে। কিন্তু সবগুলোর ফলাফল ছিল একইরকম, শাসনক্ষমতা যথারীতি খরিষ্টানদের হাতেই রয়ে যায়, যাদের সংখ্যা হবে মাত্র ১০%-এর মতো । কো দিভোয়ার/আইভরি কোস্ট দেশটি ফ্রান্সের উপনিবেশ ছিল। ১৩৮০ হিজরিতে (১৯৬০ খিষ্টাব্দে) স্বাধীনতা লাভ করে। অঞ্চলটি আইভরি কোস্ট নামেও পরিচিত। ১৪০৬ হিজরিতে ফরাসি ভাষায় এর নাম পরিবর্তন করে কোত দিভোয়ার রাখা হয়। দেশের মুসলিম জনসংখ্যা ৬০% হলেও ও্পনিবেশিকরা দেশের নেতৃতু খ্রিষ্টানদের হাতে হস্তান্তর করে যায়, যাদের সংখ্যা ছিল মাত্র ১২%-এর মতো ।

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।