১৯৪ গু ইসলামি ইতিহাস বিরোধী বিপ্লবের নেতা । বিপ্লবের জন্য বেশ কয়েকবার প্রচেষ্টা চালানো হয়, কিন্তু সবগুলোই ব্যর্থ হয়। যুক্তরাক্ট্রে আহমাদ সেকোউ তুরে অপারেশনের উদ্দেশ্যে গমন করেন। কিন্তু সেখানেই ১৪০৪ হিজরিতে (১৯৮৩ খিষ্টাবন্দে) ইনতেকাল করেন৷ এরপর সেনাবাহিনী ক্ষমতা হস্তগত করে এবং লানসানা কোন্টেকে দেশের প্রধান নিযুক্ত করে। তিনি ছিলেন খিষ্টান। পক্ষান্তরে দেশের প্রধানমন্ত্রী দিয়ারা ট্রাওরে ছিলেন মুসলমান। নতুন প্রেসিডেন্ট তাকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে শিক্ষামন্ত্রীর পদে নিযুক্ত করেন। ফলে ১৪০৫ হিজরিতে (১৯৮৪ খিষ্টাব্দে) গিনির প্রেসিডেন্ট টুগোতে সফরকালে গিনিতে বিগ্লুবের প্রচেষ্টা চালানো হয়। কিন্তু তা ব্যর্থ হয়। দিয়ারা ট্রাওরে নিহত হন। এরপর এই মুসলিম দেশে খিষ্টানরাই একচ্ছত্র নেতৃত্ব দিতে শুরু করে, যদিও এর ৯৩% মানুষ মুসলমান। ক্যামেরুন প্রথমদিকে ফ্রান্সের দখলে ছিল। তারপর ফ্রাস একে জার্মানির কর্তৃত্ব ছেড়ে দেয়। বিনিময়ে তারা জার্মানির থেকে মরক্কোর কর্তৃত্ব লাভ করে। ১৩৩৭ হিজরির সময় (১৯১৮ খ্রিষ্টাব্দে) প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে সেখানে মিত্রবাহিনীর সৈনিকেরা প্রবেশ করে এবং ক্যামেরুনকে ফ্লাস ও ইংল্যান্ড পরস্পরে ভাগাভাগি করে নেয়। এর সিংহভাগ ছিল ফ্রান্সের অধীনে । আর তার পশ্চিমদিকের ছোট একটি অংশ ছিল ইংল্যান্ডের দখলে, যার উত্তরদিকে ছিল নাইজেরিয়া সীমান্ত। তারপর ১৩৭৯ হিজরিতে (১৯৫৯ খ্রিষ্টাব্দে) ক্যামেরুন স্বাধীনতা অর্জন করে। ১৩৮১ হিজরিতে (১৯৬১ খ্রিষ্টাব্দে) ইংরেজ অধিকৃত দক্ষিণ ক্যামেরুনও মুক্ত হয় এবং ক্যামেরুনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নিযুক্ত হন আহমাদ আহিদজু। কিন্তু ১৪০৩ হিজরিতে (১৯৮২ খ্রিষ্টাব্দে) খিষ্টান প্রধানমন্ত্রী পলবিয়াকে রাষ্ট্রপ্রধানের পদ বুঝিয়ে দিয়ে সন্তোষজনক কোনো কারণ ছাড়াই তিনি পদত্যাগ করেন। নতুন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় এসে মুসলিম রাজনীতিবিদদের বরখাস্ত করা শুরু করেন। মুসলিম প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণ করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ এমনকি সাবেক রাষ্ট্রপতি আহমাদ আহিদজুকে বিদ্রোহের ছক আকার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়। তার ব্যাপার গোপনে মৃত্যুদণ্ড কার্কর করার নির্দেশ দেওয়া হয়। অবশ্য এই সিদ্ধান্ত আমৃত্য কারাদণ্ডের রি
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।