Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ ৬ ইসলামি ইতিহাস সংখ্যালঘু। সে ১৩৮৬ হিজরিতে (১৯৬৬ খ্রিষ্টাব্দে) ক্ষমতায় সমাসীন হয়। এটা হয়েছিল উত্তরাঞ্চলের মুসলমানদের শিথিলতার কারণে । কেননা, রাষ্ট্রপ্রধান মুসলমান থাকা সত্তেও ক্ষমতা হয়ে যায় খিষ্টানদের। সে বছরই পূর্ব নাইজেরিয়ার সেনাপ্রধান সেখানকার সব মুসলমানকে পূর্ব প্রদেশে একত্র হওয়ার ও উনোতিশা শহরে স্থানান্তরিত হওয়ার নির্দেশ দেয়। এ সময় বিরাট এক গণহত্যা সংঘটিত হয়, যা থেকে অল্পসংখ্যক লোকই মুক্তি পায়। কালাবার কাতিনা গোত্র তাদেরকে ওই প্রদেশে ভাগিয়ে দেয়। উত্তর প্রদেশের লোকেরা তা জানার পর আন্দোলন করে এবং উত্তর প্রদেশের সেনানিবাসে হামলা করে। অস্ত্রের ওপর তারা দখল নিয়ে উত্তরাঞ্চলে অবস্থানরত ইবো গোত্র থেকে প্রতিশোধ নেয়। আর যারা উনোতিশা শহরে মুসলমানদের গণহত্যা সংঘটিত করেছিল তাদের থেকেও প্রতিশোধ গ্রহণ করে। কিন্তু উত্তরাঞ্চলীয় মুসলমানরা নারী ও শিশু হত্যা করা থেকে বিরত থাকে। তবে তারা কালাবার গোত্রের কাছে যায়নি বা আক্রমণ করেনি। এদিকে পূর্ব প্রদেশের নেতা চোকো মিকা অজুকো নাইজেরিয়া থেকে পৃথক হয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে তার ও সরকারের সৈনিকদের মধ্যে মারাত্মক গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। অবশেষে সরকারি সৈনিক বিজয় লাভ করে, আর চোকো মিকা অজুকো দেশ ছেড়ে পলায়ন করে। ১৩৯৫ হিজরিতে (১৩৯৫ খ্রিষ্টাব্দে) নাইজেরিয়ান প্রেসিডেন্ট ইয়াকুব গাউন যখন উগান্ডায় অনুষ্ঠিত আফ্রিকান শীর্ষ সম্মেলনে উপস্থিত হয় তখন প্রেসিডেন্ট সে এক বছর শাসন করে ১৩৯৬ হিজরিতে (১৯৭৬ খিষ্টাব্দে) গুপ্তহত্যার শিকার হয়। ফলে উলসিগান উবাসিনজু সামরিক চীপ অব স্টাপ-এর পদ গ্রহণ করে। ১৩৯৮ হিজরিতে (১৯৭৮ খষ্টাব্দে) নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে শিখোশাগারি আলি বিজয়ী হয়। ১৪০৪ হিজরিতে (১৯৮৩ খিষ্টাব্দে) মুহাম্মাদ বুখারির নেতৃত্বে দেশে সেনা বিপ্বের পূর্ব পর্যন্ত সে এ পদে বহাল থাকে। মুহাম্মাদ বুখারি ১৪০৫ হিজরি (১৯৮৪ খ্রিষ্টাব্দ) পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকে৷ অতঃপর পোপ নাগিদার নেতৃত্বে দ্বিতীয় সেনা বিদ্রোহ হলে দেশে নতুন নেতার আবির্ভাব ঘটে।

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।