Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আফ্রিকা & ১৯১ নাইজেরিয়া ১৩৮৩ হিজরিতে (১৯৬৩ খ্রিষ্টাব্দে) নাইজেরিয়া ইংল্যান্ড থেকে স্বাধীন হয়। সেটা বিভিন্ন অঞ্চল নিয়ে একটি ইউনিয়ন হিসেব গঠিত হয়েছিল । স্বাধীনতার পূর্বে ক্যামেরুনের একটি অংশ তার সাথে সম্পৃক্ত হয়। নাইজেরিয়া ছিল ইংরেজদের মিত্র দেশসমূহের একটি । নাইজেরিয়ায় মুসলিম জনসংখ্যা ছিল ৭৫%। খ্রিষ্টান ১৫% আর বাকিরা ছিল পৌত্তলিক । অভ্যাস অনুযায়ী ওপনিবেশিকরা দেশ ছাড়ার আগে সংখ্যালঘু খিষ্টানদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। ফলে নান্দী এজিকয়ে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হয়। ওই সময়ই সেনাবাহিনীতে খ্রিষ্টান কর্মকর্তারা উচ্চপদে নিযুক্ত ছিল। তাই সেনাবাহিনীও তাদের হাতে ছিল । যদিও প্রধানমন্ত্রী ছিল আবু বকর তাফাওয়া। উপপ্রধান মন্ত্রী ছিল আহমাদ বিলু। তারা উভয়ে জন্য এবং ইহুদিদের যেকোনো আক্রমণ ব্যর্থ করার জন্য কাজ করে। এমনকি তারা এ বিষয়টি সভাসদে ঘোষণা করে দেয়। খেলা শুরু হয়ে যায়। তারা এক নাইজেরিয়ান সেনা কর্মকর্তা চোকো গানসুগ্ুর পৃষ্ঠপোষকতা করে। তার নেতৃত্বে বিদ্রোহ সংঘটিত করে আহমাদ বিলু, আবু বকর তাফাওয়া ও সরকারের অনেক মুসলিম মন্ত্রীকে হত্যা করে। এমনকি যাদেরকে মুসলমানদের সহযোগী সন্দেহ করত তাদেরকেও হত্যা করে। এটা হয়েছিল ১৩৮৫ হিজরিতে (১৯৬৫ খিষ্টাব্দে)। আন্তর্জাতিক ঘড়যন্ত্র শক্তিশালী করার জন্য চোকো গানসুণ্ খিষ্টান সেনাপ্রধান জনসন আগাভি ইরানির নিকট আত্মসমর্পণ করে। উল্লেখ্য যে, উত্তর নাইজেরিয়ার অধিকাংশ বাসিন্দা ছিল মুসলিম। আর পূর্ব নাইজেরিয়ায় খ্রিষ্টানদের সংখ্যা ছিল বেশি। তারা ইবো গোত্রের লোক ছিল। ইংরেজ উপনিবেশিকরা তাদের সহায়তায় কাজ করে । যাতে দেশে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা সহজ হয়। এ দেশ থেকে প্রত্যাবর্তনের সময় ইংরেজরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যায়। এমনকি উত্তর নাইজেরিয়ায় বিভিন্ন অঘটন ঘটলে মুসলমানরা ক্ষোভ প্রকাশ করতে পারত না। খ্রিষ্টানদের মাধ্যমে গপ্তহত্যার শিকার হতো । পৃষ্ঠপোষকতায় সেখানে খ্রিষ্টীয় নতুন খেলা শুরু হয়। যেখানে খ্রিষ্টান ছিল

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।