Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ ৬ ইসলামি ইতিহাস তানজানিয়ার সরকারের সাথে একাত্মতা পোষণ করে। তার সঙ্গে একটি দেশ হওয়া নিয়ে পরস্পরে চুক্তি করে, যার নাম হবে তানজানিয়া। এতে ক্ষমতা থাকবে জুলিয়াস নাইরের হাতে । প্রেসিডেন্ট হবে জুলিয়াস নাইও এবং আবিদ কুরমি হবে ভাইস প্রেসিডেন্ট । আল্লাহ তাআলা আবিদ কুরমি থেকে প্রতিশোধ নিলেন, যে ভেবেছিল তার কর্মের মাধ্যমে সে দেশে উচ্চপদ হাসিল করবে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে, ইসলামের শক্ররা এক কথায় অটল থাকে না। বিশেষ করে যদি সেই শত্রু নামধারী মুসলিম হয় । শত্রুরা দেখল, তার প্রয়োজন শেষ হয়ে গেছে; অথচ দেশে তার বেঁচে থাকাটা ইসলামি প্রভাব সৃষ্টি করবে। তাই ১৩৯৪ হিজরিতে (১৯৭৪ খিষ্টাব্দ) তাকে গুপ্তহত্যা করা হয়। এরপর আবুদ জানি জানজিবার উপদ্বীপের শাসক নিযুক্ত হয়। জানজিবার সম্প্রদায় জানজিবার ও তানজানিয়ার এক্য মেনে নিতে রাজি হয়নি। কেননা, ক্ষমতা ছিল খ্রিষ্টানদের হাতে; অথচ জানজিবার ও তানজানিয়ার সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা ছিল মুসলমান। খিষ্টান শাসন তানজানিয়ায় মুসলমানদের জঘন্য কষ্ট ও সীমাহীন শাতি প্রদান করেছিল। ১৩৯৯ হিজরিতে (১৯৭৯ খ্রিষ্টাব্দে) উগান্ডার জাতীয় ফ্বন্ট মুসলিম প্রেসিডেন্ট ইদি আমিনকে পরাস্ত করার সময় তানজানিয়ান সেনাবাহিনী তাদেরকে সাহায্য করেছিল। আবুদ জাম্বি ১৪০৩ হিজরিতে (১৯৮২ িষ্টাব্দে) তার পদ থেকে সরে দীঁড়ায়। তারপর ১৪০৩ হিজরিতে আলি হাসান মুভিনাইকে গভর্নর নিযুক্ত করা হয়। সে একই সময় তানজানিয়ার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে। তারপর ১৪০৫ হিজরিতে (১৯৮৪ খ্রিষ্টাব্দে) জুলিয়াস নিরির পর সে তানজানিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হয়। তারপর ১৪০৭ হিজরিতে (১৯৮৬ খ্রিষ্টাব্দে) তানজানিয়া মুজাষিক ১৪০৮ হিজরিতে (১৯৮৫ খিষ্টাব্দে) সৈন্য প্রত্যাহার করে নেয় এবং ১৪০৬ হিজরিতে (১৯৮৫ খ্রিষ্টাব্দে) উগান্ভার ক্ষমতা দখলকারী মুসিভিনিকে সমর্থন দেয়। তখন তানজানিয়ায় মুসলিম জনসংখ্যা ছিল ৬২% আর খ্রিষ্টান ছিল ২৭% ও পৌত্তলিক ছিল ১১%। আর জানজিবারে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছিল ৯০%।

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।