আফ্রিকা ৬ ১৮৭ মুসতাশার হুসাইন হাবরি বিদ্রোহ করে৷ ওই সময় হুসাইন হাবরি লিবীয় বন্দিদের থেকে সুবিধা ভোগ করতে কাজ করে। লিবিয়া লিবারেশন জাতীয় ফ্রন্ট তথা বিরোধীদের সাথে সম্পৃক্ত করার জন্য । যাতে লিবিয়া নিষ্কৃতি পায়। যার নেতৃত্বে ছিল মুহাম্মাদ মুকরিফ। গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎ করে। সে তাকে হুসাইন হাবরির বিরুদ্ধে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপর হুসাইন হাবরি ও ফ্রান্সের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। দেশের পূর্বাঞ্চলে জাতীয় ফ্রন্ট নেতা ইদরিস দিবির সাথে হুসাইন হাবরির যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু ইদরিস দিবির কাছে সে পরাজয় বরণ করে । ইদরিস দিবি রাজধানী এনজামেনায় প্রবেশ করতে সক্ষম হয়। হুসাইন হাবরি দেশের বাইরে পালিয়ে যায়। এদিকে গোকুনি ওয়েদি নতুন প্রশাসনের সামনে নতি স্বীকার করে নিয়ে লিবীয় বন্দিদের মুক্তি দেয়। দেশে শান্তি ফিরে আসতে শুরু করে। কিন্তু এরপর আবারও বিদ্রোহ শুরু হয় এবং ১৪১২ হিজরিতে (১৯৯১ খিষ্টাব্দে) নতুন করে দুটি বিপ্লব সংঘটিত হতে বসে। তবে উভয়টি অকৃতকার্য হয়। দক্ষিণাঞ্চলীয় বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে। তারা দাবি করে যে, সৈনিকরা তাদের ওপর অত্যাচার চালাচ্ছে। অনুরূপ উত্তরাঞ্চলে কিছু বিদ্বোহ দেখা দেয়, হুসাইন হাবরির অনুগতদের পরিচালনায় । নাইজার ১৩৮০ হিজরিতে (১৯৬০ খিষ্টাব্দে) নাইজার ফ্রান্স থেকে স্বাধীন হয়। হামানি দেওয়ারি দেশের প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হয়। সে দশ বছরেরও বেশি সময় এ পদে বহাল থাকে। অতঃপর তার বিরুদ্ধে সশস্ত্র সেনাবিদ্রোহ হয় এবং সামরিক বাহিনীর প্রধান কাউনতাশিকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্ধারণ করা হয়। তার যুগে ফ্রান্স নাইজার থেকে তাদের অবশিষ্ট সৈনিক প্রত্যাহার করে। ১৪০৮ হিজরিতে (১৯৮৮ খিষ্টাব্দে) নাইজারি প্রেসিডেন্ট অসুস্থতায় ইনতেকাল করে। তারপর সাইবুর ওপর নাইজারের নেতৃত্ব অর্পিত হয়। মালি ফ্লাস অধিগ্রহণকালে এটা ফরাসি-সুদান নামে পরিচিত ছিল। স্বাধীনতার পূর্বে ফ্রান্সের অধীনে সেনেগালের সাথে এক হয়ে দেশ গঠন করা হয়।
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।