১৮০ ৬ ইসলামি ইতিহাস করতে আন্তর্জাতিক মহল থেকে নির্দেশ ও চাপ সৃষ্টি করা হয়, যারা ইতিপূর্বে দক্ষিণ সুদানকে বিভিন্ন প্রকার উপকরণ ও অধিকার দিয়ে সাহায্য করত। সংবিধানের সংশোধন সম্পন্ন হয় এবং ২০০৫ সালে জন কারনাককে সুদানের ভারপ্রাপ্ত প্রধান নিযুক্ত করা হয়। আর সে দেশের অভ্যন্তরে লাগাতার যুদ্ধবিগ্রহ চলাসহ বিভিন্ন কারণ ও লক্ষণ ইঙ্গিত করছে যে, শীঘ্বই সুদান বিভক্ত হয়ে যাবে । সোমালিয়া সোমালিয়ার আয়তক্ষেত্র তার বর্তমান আয়তঙক্ষেত্রের দ্বিগুণ ছিল খ্রিষ্টান ওপনিবেশিকরা সেটাকে কয়েকটি অংশে বিভক্ত করে দেয়। ফলে ইংল্যান্ড একটি অংশ গ্রহণ করে, যা ইংরেজ-সোমালিয়া নামে প্রসিদ্ধ । এক অংশ দখল করে নেয় ইতালি, যা ইতালিয়ান-সোমালিয়া নামে পরিচিত । ইথিওপিয়াকেও সোমালিয়ার এক অংশ দেওয়া হয়। সেটা হলো ইকলিম অথবা গাদিন। কেনিয়াকে দেওয়া হয় এক অংশ। ফ্রান্সগও একটি অংশ দখল করে, যা ফরাসি সোমালিয়া নামে পরিচিত । ইংরেজ ও ইতালিয়ান সোমালিয়া ব্যতীত সোমালিয়ার অন্যান্য বিক্ষিপ্ত অংশগুলোকে পরে আর কেউই এক করতে পারেনি । ইতিমধ্যে ইংল্যান্ড সোমালিয়ার আরেকটি অংশ ইঘিওপিয়াকে দান করে দেয়। আর ফ্রান্সের দখলীকৃত সোমালিয়া স্বাধীন একটি দেশ হয়ে যায়, যা বর্তমানে জিবুতি নামে পরিচিত। ইঘিওপিয়া ও কেনিয়া সোমালিয়ার যে অংশ দখল করেছিল, তা আজও তাদের দখলে রয়েছে। ১৩৮০ হিজরিতে (১৯৬০ খিষ্টাব্দে) ইংরেজ ও ইতালিয়ান সোমালীয়রা করে। তারা উভয়ে সোমালি প্রজাতন্ত্র হিসেবে গঠিত হয়। তারা ইথিওপিয়া ও কেনিয়ায় তাদের হারিয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য কাজ করার ঘোষণা দেয়। ফলে ইথিওপিয়া-কেনিয়া ও সোমালিয়ার মধ্যকার সম্পর্কে বিপর্যয় ঘটে এবং অবশেষে যুদ্ধ হয়। সোমালীয় প্রেসিডেন্ট আবদুর রশিদ আলি শেরমার্কের শাসনামলে প্রথম যুদ্ধ হয়। ১৩৮৪ হিজরিতে (১৯৬৪ খ্রিষ্টাব্দে) ইথিওপীয় ও সোমালীয়দের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। অতঃপর ১৩৮৯ হিজরিতে (১৯৬৯ খিষ্টাব্দে) সোমালীয় নেতা পরাজিত হয় এবং মুহাম্মাদ সিয়াদ বারি দেশের ক্ষমতা দখল করে। সে রাশিয়ার প্রতি মনোনিবেশ করে৷ সে দেশে সমাজতন্ত্র চর্চার ঘোষণা 1 টে... রা... রা রা লিটন জন 2 লী 5 লীগ বপন এশা এ. এর. আর
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।