Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আফ্রিকা ঙ ১৭৯ অবশেষে জাফর নুমাইরির যুগ আসে । ফলে ১৩৯২ হিজরিতে (১৯৭২ খিষ্টাব্দে) আদ্দিস আবাবা চুক্তি হয়। সেটা দক্ষিণ ও উত্তর সুদানেকে একীভূত করে। কিন্তু দক্ষিণ সুদানবাসীদের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকায় যেকোনো সময় তাদের পুনরায় বিদ্বোহী হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছিল । যেমন: দক্ষিণ সুদানের নিরাপত্তা বাহিনী এককভাবে তাদের অঞ্চল থেকেই কার্যক্রম পরিচালনার সুযোগ হয়ে যায়। এই চুক্তির ফলে পার্শ্ববর্তী দেশের মুসলমানের ওপর মন্দ প্রভাব পড়ে। তাই সুদান ইথিওঁপিয়া থেকে স্বাধীনতার জন্য ইরিত্রিয়াকে সহযোগিতা বন্ধ করে দেয়। এমনইভাবে চাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা চাদ-প্রশাসনের পতন চেয়েছিল, তাদেরও সহায়তা করা বন্ধ করে দেয়। দেশে ক্রুসেডার সংখ্যালঘুদের মধ্যস্থতায় তারাও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। ১৪০০ হিজরিতে (১৯৮০ খিষ্টাব্দে) যখন প্রশাসন দেশটিকে তিনটি ভূখণ্ড বিভক্ত করতে চায় তখন দক্ষিণ সুদানে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। কারণ, দক্ষিণ সুদানের দিনকা নামক বেশ বড় গোত্রের জন্য কোনোরূপ ক্ষমতা ও কর্তৃত্ব রাখা হয়নি। অতঃপর ১৪০৩ হিজরিতে (১৯৮৩ পুনরায় বৃদ্ধি পায়। জন কারনাক নামে এক ব্যক্তি বিদ্রোহ করে। সে ছিল সামরিক অফিসার। সে মূলত দক্ষিণ সুদানের বাসিন্দা ছিল। তারপর সুদানি সৈনিক থেকে সে একদল সৈনিক নিয়ে পৃথক হয়ে যায় এবং দক্ষিণ সুদানে স্বাধীনতার জন্য আন্দোলন চালায়। যখন দক্ষিণ সুদানে স্বাধীনতার আশঙ্কা বৃদ্ধি পেতে থাকে তখন উত্তর সুদানকে প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যায়। আর বিশ্ব-ক্রুসেডার সে সময় সুদানের বিদ্রোহ ও স্বাধীনতা সংগ্রামের পক্ষে শক্তির জোগান দেয়। এর সাথে ছিল ইহুদিদের সহযোগিতা । সুদানের সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহীদের সাথে বিরোধীদের এঁক্যের পর কঠিন সময় পার করে। আর দারফুরের অবস্থা কঠিন হয়ে স্থায়ী যুদ্ধের অবস্থা তৈরি হয়। এদিকে আজওয়ায় আঞ্চলিক নেতাদের মাঝে চলে দীর্ঘ যুদ্ধ । দারফুরের সংকট প্রকাশ পাওয়ার পর সুদানের শাসন মেনে নিতে ও উত্তর-দক্ষিণ সুদানের মধ্যে সন্ধি স্থাপনের শর্তে তাদের সহায়তা বন্ধ

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।