Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৭৬ ঞ ইসলামি ইতিহাস মুহাম্মাদ খোনাকে পদচ্যুত করে৷ এরপর মুআবিয়া প্রজাতন্ত্র, সেনাবাহিনী ও প্রশাসন তিনটিরই প্রধান হয়। মৌরিতানিয়ায় আফ্রিকান স্বাধীনতাকামীদের সেনাবিদ্রোহ ঘটে, যেখানে ইহুদি ও খিষ্টান মিশনারি সহায়তা করেছিল । ফলে তারা ১৪০৮ হিজরিতে (১৯৮৮ হিষ্টাব্দে) সেনা অভ্যুত্থানের চেষ্টা চালায়। এর কারণ বলা হয় যে, প্রশাসনে আরবরা হস্তক্ষেপ করছে এবং নিথোরা তাদের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য উপভোগ করতে পারছে না। কিন্তু এ অভ্যুঙথান ব্যর্থ হয় । অতঃপর ১৪০৯ হিজরিতে (১৯৮৯ খষ্টাব্দে) মৌরিতানিয়া ও সেনেগালের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ফলে সেনেগালে বসবাসরত মৌরিতানিয়ানদের ওপর কয়েকবার হামলা হয়। এর ধারাবাহিকতায় মৌরিতানিয়ায় বসবাসরত সেনেগালিদের ওপরও কয়েকবার হামলা হয়। অবশেষে উভয় দেশের প্রবাসীদের রদবদলের মাধ্যমে এ সংকটের অবসান ঘটে । সুদান সুদান মিশর ও ইংরেজদের দ্বিপাক্ষিক শাসনের অধীনে ছিল। অতঃপর ২৩ জুলাই বিদ্রোহ সংঘটিত হলে সুদানবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে ইংরেজদের সাথে অনেক সংলাপ হয়। এসব আলোচনায় সুদানবাসীদেরকে দুটি সুযোগ দেওয়া হয়; হয়তো তারা মিশরের সাথে সংযুক্ত হয়ে থাকবে কিংবা পরিপূর্ণ স্বাধীনতা গ্রহণ করবে। সুদান মিশর থেকে স্বাধীন হওয়াকে গ্রহণ করে এবং ইসমাইল আজহারির নেতৃত্বে ১৩৭৫ হিজরিতে (১৯৫৬ খষ্টাব্দে) প্রজাতান্ত্রিক দেশ ঘোষণা করে । আর ওই বছরই তারা আরবলিগের অন্তর্ভুক্ত হয়। যুগপৎ সেনা বিপ্রবে সুদানের ইতিহাস ভরপুর। তন্মধ্যে ১৩৭৭ হিজরির (১৯৫৮ খিষ্টাব্দের) বিপ্রব অন্যতম; যদিও সেটা ব্যর্থ হয়। অতঃপর সেই বছরই ইবরাহিম আবুদের নেতৃত্বে দ্বিতীয় বিগ্রুব ঘটে । এতে তারা বিজয়ী হয়। অতঃপর ১৩৭৮ হিজরিতে (১৯৫৯ খ্রিষ্টাব্দে) আরও তিনটি সেনা বিপ্রব হয়। তন্মধ্যে প্রথমটিতে সফল এবং বাকি দুটিতে বিফল হয়। অতঃপর ১৩৮৪ হিজরিতে (১৯৬৪ খিষ্টাব্দে১ আরেকটি বিদ্বোহ হয়। এতে ইসমাইল আজহারির নেতৃত্বে ক্ষমতা পরিচালনার জন্য একটি কমিশন গঠন করা হয়। তারপর সেই বছরই আরেকটি আন্দোলন হয়

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।