Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আফ্রিকায় স্বাধীন রাষ্ট্র এখানে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে আফিকার স্বাধীন দেশগুলোর কথা আলোচনা করব। চাই তাতে ইসলামি শাসনব্যবস্থা থাকুক কিংবা খ্রিষ্টান ওঁপনিবেশিকদের কর্তৃত্ব থাকুক । এ ছাড়াও মহাদেশের বাকি দেশগুলোতে মুসলমানদের পরিসংখ্যান নিয়েও আলোচনা করব। এক. মুসলমান শাসিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশসমূহ মৌরিতানিয়া এটি একটি আরব দেশ, যার অধিকাংশ অধিবাসী মুসলমান । মৌরিতানিয়া অর্থ মুসলিমদের দেশ; যেমনটি ইউরোপ ও স্পেন এর নাম দিয়েছে । এটা ফরাসি শাসনের অধীনে ছিল। অবশেষে ১৩৮০ হিজরিতে (১৯৬০ খিষ্টাব্দে) এটা স্বাধীন হয়। আর সেই স্বাধীন মৌরিতানিয়ার প্রথম প্রেসিডেন্ট হন মুখতার । স্পেন থেকে স্বাধীন হওয়ার পর মরকৌ, মৌরিতানিয়া ও আলজেরিয়ার মাঝে পশ্চিম সাহারা নিয়ে ছন্দ সৃষ্টি হয়। অতঃপর ১৩৯৮ হিজরিতে (১৯৭৮ খিষ্টাব্দে) এ দেশে সিপাহি বিপ্রব ঘটে এবং মুহাম্মাদ সালিকের পুত্র মোস্তফাকে প্রজাতন্ত্রের প্রধান নির্ধারণ করা হয়। অতঃপর ১৩৯৯ হিজরিতে (১৯৭৯ খিষ্টাব্দে) তাকে মৌরিতানিয়ার এমিরেট প্রেসিডেন্ট নির্ধারণ করা হয়। কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল আহমাদ বুশিফের হাতে । সে ওই বছরই বিমান দুর্ঘটনায় নিহত হয়। সে মন্ত্রপরিষদের নেতৃত্বে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল । প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নিযুক্ত হয় মুহাম্মাদ খোনা। সে দেশ রক্ষার জন্য সেনা কমিশন গঠন করে । সে মন্ত্রীদের নেতৃত্বে সৈয়দ আহমাদ তায়ির সন্তান মুআবিয়ার সাথে চুক্তি করে। কিছুদিন যেতে না যেতেই সে চুক্তি ভঙ্গ করে। অতঃপর মুআবিয়া ১৪০৫ হিজরিতে (১৯৮৫ খিষ্টাব্দে) সেনা বিদ্রোহ ঘটিয়ে

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।