Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আফ্রিকা ৬ ১৭৩ সালিনের আন্দোলন। যা ও্পনিবেশিকদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। এতে তারা কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘ যুদ্ধের পর জার্মানরা বুশিরিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এমনইভাবে আফ্রিকার আন্দোলনসমুহের মধ্যে মাহদি সোমালের আন্দোলনও প্রসিদ্ধ, যা সুদানে বেশ জনধিয় হয়েছিল এবং ইংরেজ ওপনিবেশিকদের নির্মূল করেছিল। সোমালিয়ায় তারা এর পুনরাবৃত্তি করতে ইচ্ছা করে। তাদের সাথে প্রথমদিকে খ্রিষ্টান মিশনারিরা যুদ্ধ করে, যারা মানুষকে খিষ্টবাদ গ্রহণ করতে বাধ্য করত, এরপর ও্পনিবেশিকতার দিকেও তাদের দৃষ্টি আকর্ষণ করত। মাহদি আন্দোলনের বিদ্রোহীরা ও্পনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে তার বাহিনীর মধ্যে বিশ্বাসঘাতক বের হয়ে আসে, যাদেরকে ইংরেজরা আকর্ষণ করতে ও লোভ দেখাতে পেরেছিল। এতে মাহদির বিদ্বোহ আন্দোলন দুর্বল হয়ে যায় এবং সৈনিকরা বিপর্যস্ত হওয়ার পর মাহদি ইনতেকাল করে। ওপনিবেশিকতা দমনে অসংখ্য আন্দোলন সংগঠিত হয়। কঠিন প্রতিরোধ ওপনিবেশিকদেরকে আফ্রিকা থেকে চলে যেতে বাধ্য করে। এরপর সেখানকার কোনো কোনো দ্বীপ ও ছোট ছোট অঞ্চলেই কেবল কিছু ও্পনিবেশিকতা বাকি থেকে যায়।

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।