১৭০ গ ইসলামি ইতিহাস মহাদেশে ওপনিবেশিক নৃশংসতার স্বরূপ ও নীতি : আফিকায় ইউরোপীয় ওপনিবেশিক নৃশংসতা বিভিন্ন রূপ ধারণ করে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো: * বহিরাগত ও্পনিবেশিকতা দেশের সর্বস্তরে ও অর্থনীতিতে প্রাধান্য বিতার করে। দেশের মুল নাগরিকদের জন্য কোনো অংশ ছাড়া হয়নি। তারা ক্ষুধা, গৃহহীনতা ও মহামারিতে কষ্ট করেছে। * ও্পনিবেশিকতা দেশের নাগরিকদেরকে শুধু কল্যাণ থেকে বঞ্চিত করেই ক্ষান্ত হয়নি; বরং তাদের থেকে সুবিধা ভোগ করারও ইচ্ছা করে। আর তা হলো আফ্রিকায় বিশাল পরিসরে দাসের ব্যবসা চালু করে এবং লাঙ্কনা, অত্যাচার, হেয় প্রতিপন্ন করার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করে। ও্পনিবেশিকরা নাগরিকদের পরিবর্তন করতে শুরু করে। তারা নারী-পুরুষ ও শিশুদের হাঁকিয়ে বাজারে নিয়ে যায়। তাদের বিভিন্ন ধরনের অপমানকর ও প্রতিশোধমূলক কাজে নিয়োজিত করে, বিশেষ করে মহিলাদেরকে । বিক্রির জন্য যাকে পেশ করা হতো তার ধ্বংস অনিবার্ধ। তারপর ক্রেতারা তাদের নতুন জমি ও শক্ত দ্বীপে নিয়ে যেত। যেখানে উপনিবেশবাদ তাদেরকে ফসল উৎপাদনে বাধ্য করত। দ্বীপে যেতে জাহাজে থাকা অবদ্থায় তাদের অসদাচরণ, অবহেলা এবং খাদ্যাভাবে হাজার হাজার লোক মারা যেত। অতঃপর তাদেরকে মাছের খাদ্য হিসেবে সাগরে ফেলে দিত। বেত্রাঘাত ও হত্যা ছিল বিদ্বোহীদের জন্য দৃষ্টান্তমূলক শান্তি, যাতে এ থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে। যারা যাত্রাপথে বেঁচে থাকত তাদের অফিসারের দপ্তরে না পৌছতেই চরম অসহনীয় কষ্ট্রের সম্মুখীন হতে হতো। যার ভোগান্তি মৃত্যু পর্যন্ত শেষ হতো না। দাসদের মানবাধিকার থেকে পুরোপুরি বঞ্চিত করার আইন প্রণয়ন করা হয়। তাদের মালিকরা ইচ্ছানুযায়ী তাদেরকে ব্যবহারের অধিকার রাখত। আফ্রিকায় মুসলমানদের সাথে যুদ্ধ ও তাদের অস্তিত্ব বিলীন করতে তাদেরকে দাস বানানো ছিল দখলদার খষ্টানদের প্রধান একটা নীতি । এ নীতি তারা মহাদেশের মুসলিম-অমুসলিম সবার ক্ষেত্রে প্রয়োগ করে। নতুন দেশে দেশান্তর হওয়ার ক্ষেত্রে যে সমস্ত দাস পথিমধ্যে মারা যায় ০
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।