ছ্িতীয় পরিচ্ছেদ ইউরোপীয় দখলদাররা আফ্রিকা মহাদেশে এসে সম্পদ শোষণ করা শুরু করে এবং শুধু ইউরোপীয়দের জন্য কাজে লাগাতে থাকে । আর আফ্িকানদের ওপর চরম অত্যাচার ও নিপীড়ন চালাতে থাকে । তাদের অধিকাংশের কপালে কী ধরনের নির্যাতন আর অমানবিক লাঞ্ছনা জুটেছিল তা আজ অবধি মানবতা প্রত্যক্ষ করছে। আমরা তিনটি শিরোনামে এ পরিচ্ছেদে আলোচনা করব। সেগ্তলো হলো, আফ্রিকা মহাদেশে ওপনিবেশিক প্রভাব বিস্তার, দখলদারদের নিষ্ঠুরতার স্বরূপ ও মহাদেশে তাদের নীতি, উপনিবেশবাদের প্রতিরোধ । আফ্রিকা মহাদেশে ওপনিবেশিক প্রভাব বিস্তার পুরো আফিকা ইউরোপের নৃশংস খিষ্টান দখলদারদের অধীনে ছিল। তারা আফ্রিকার লাইবেরিয়া ও আবিসিনিয়া ছাড়া আর কোনো এলাকার দখলদারি ছাড়েনি । আর এ দুটি অঞ্চলের দখলদারি ছেড়েছিল আফিকায় দীর্ঘ সময় ধরে তার স্বাধীনতা বজায় রেখেছে; যতক্ষণ না ইতালিয়ানরা দখল করেছিল, আর তাদের দখলে ছিল মাত্র সাত বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তারা চলে যায়। আর লাইবেরিয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। পরে তারা স্বাধীনতা দেয়। তারপর আফ্রিকার যে সমস্ত এলাকার আফ্রিকানদের দাস বানিয়ে রেখেছিল এবং খিষ্টধর্মের রূপান্তরিত ঘটায় এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। এরপর আফ্রিকা ভাগ হয় ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম ও স্পেনের মধ্যে । দক্ষিণ আফ্রিকার কিছু অংশ হল্যান্ডের অধীনে থাকে। পরে তা ইংল্যান্ডের কাছে ছেড়ে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর অধিকাংশ কলোনি ইংল্যান্ডের জন্য ছেড়ে দেওয়া হয়।
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।