Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ ৬ ইসলামি ইতিহাস রাখা পর্তুগিজদের পিছু অনুসরণ করতে থাকে। পূর্ব আফ্রিকার মুসলমানরা পর্তুগিজদের তাড়াতে তাদের সাহায্য কামনা করে । ওমানিরা যানজ রাজ্য থেকে পতুগিজ জাতিকে উৎখাত করতে সক্ষম হয়েছিল। এখানকার যিরাদীর ভাদেরকে জাদরে জ্বালানো রানজ ভা ওমানের অনুগত রাষ্ট্রে পরিণত হয়। তাই যানজ রাজ্যে ইসলাম বৃদ্ধি ও প্রসারিত হতে থাকে। ওমানে আবু সাইদরা শাসন করতে আসেন। তখন ওমানের প্রতিষ্ঠাতা সাইদ বিন সুলতান রাষ্ট্র গঠন করে মাপ্কাটের পরিবর্তে জানজিবারে রাজধানী স্থানান্তরিত করায় যানজ রাজ্য সম্প্রসারিত হয়ে গৌরব ও সম্মানের শীর্ষে পৌছে। আফ্রিকাতেও সম্প্রসারিত হয়েছিল। ফলে এর সীমা কঙ্গো, উগান্ডা, রুদিসিয়া (জাঘিয়া ও জিম্বাবুয়ে) পর্যন্ত পৌছে। অতঃপর তিনি বিজিত এলাকায় ইসলাম সম্প্রসারণে কার্যক্রম গ্রহণ করেন। যানজ রাজ্য আফ্রিকার পণ্য সংগ্রহ করে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহের ক্ষেত্রে প্রতিনিধিতৃ গ্রহণ করে। আবু সাইদের মৃত্যুর পর এ রাষ্ট্র আফ্রিকা ও এশিয়ায় দুটি রাজ্যে বিভক্ত হয়ে যায়, এর মধ্যে একটি হলো যানজ রাজ্য । এর প্রসিদ্ধ শাসক হলেন বারগাশ বিন সাইদ । যিনি মুরজিবি নেতার যুগে ক্ষমতায় এসে যানজ সেখানে ইসলাম প্রসারে তিনি কাজ করেন। তার শাসনামলে ইউরোপিয়ান দখলদাররা আফিকায় আক্রমণ করতে শুরু করে। ইংরেজ ও বেলজিয়াম মুরজিবিদের উত্খাত করতে এবং নিজেদের ওপনিবেশিকতা কায়েম করতে পরস্পরকে সহযোগিতা করে। পরে মুরজিবি ও ওপনিবেশিক জোটের মধ্যে যুদ্ধ বেধে যায়। ফলে ওপনিবেশিক জোট কঙ্গো থেকে মুরজিবিকে হটাতে সক্ষম হয়। যানজ রাজ্যে উপনিবেশিকতা ছড়াতে শুরু করে। পুরো যানজ রাজ্যই জার্মান ও ইংল্যান্ডের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। ইংল্যান্ড যে অংশ দখলে নেয় তা বর্তমানে কেনিয়ার প্রতিনিধিত্ব করে আর জার্মানি যে অংশ নেয় তা বর্তমানে তানজানিয়ার প্রতিনিধিত্ব করে। তারা প্রথমদিকে আফ্রিকা উপকূলে কেবল সংকীর্ণ ও অচল এলাকা ব্যতীত আবু সাইদদের জন্য কিছুই ছেড়ে দেয়নি। তারপর ইংরেজরা যানজ রাজ্যের বাকি অংশ দখল

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।