১৬৬ ৬ ইসলামি ইতিহাস আবিসিনিয়ার বিশাল অংশ যুক্ত হয়। বিশেষ করে উসমানিরা তাদের সমর্থনের পর পর্তুগিজ আবিসিনিয়ানদের সাহায্য করেছিল। আদল রাজ্যের প্রসিদ্ধ রাজাদের মধ্যে সুলতান আহমাদ ছিলেন আবিসিনিয়ার পুরোহিতদের একজন। তিনি পলায়ন করে আদলে এসে ইসলাম গ্রহণের ঘোষণা করেন, অতঃপর ক্ষমতা অর্জনে সক্ষম হন। তিনি আবিসিনিয়ানদের সাথে যুদ্ধ করেন এবং উসমানিদের সহযোগিতায় এর অধিকাংশ এলাকা জয় করতে সক্ষম হন এবং এর বিজিত অংশে ইসলামের প্রসারে নিয়োজিত হন৷ অতঃপর উসমানি এবং আদল রাজ্যের মধ্যে বিরোধ শুরু হয়। এতে আদল রাজ্য দুর্বল হতে থাকে আর আবিসিনিয়ানরা আগের অবস্থানে চলে আসে । উসমানিরা সোমালিয়ার উত্তর উপকূল তাদের শাসনের সাথে সংযুক্ত করে। তাদের মধ্যে কিছুসংখ্যক ইয়ামেনের অনুগত ছিল। ইয়ামেনের সাথে যুক্ত হওয়ার পর তারা উসমানিদের সাথে যুক্ত হয়ে যায়। তখন আদলের রাজত্ব হারার পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায়, যা ক্রমেই সংকুচিত হতে শুরু করে। এমনকি খোদ হারার শহর পর্যন্ত ছোট হয়ে আসে। বাকি অংশটুকু পরে আবিসিনিয়া ও গালা উপজাতিদের মধ্যে ভাগ হয়ে গেল। খেদিভ ইসমাইতার শাসনামলে উত্তর সোমালিয়া ও হারারের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং আবিসিনিয়া ও গালা উপজাতিদের দখলীকৃত অধিকাংশ এলাকা উদ্ধার করেন। এসব অঞ্চল অব্যাহতভাবে মিশরের আনুগত্য করে। ফলে সেখানে ইসলামের প্রসার বৃদ্ধি পেতে থাকে, যতক্ষণ পর্যন্ত না ইংরেজদের দখলদারি অধীনে চলে যায়। ইংরেজরা ফ্রান্সকে সোমালিয়ার একটি অংশ দখল করার অনুমতি দেয় যাকে বর্তমানে জিবুতি বলে। আর আবিসিনিয়াকে হারার এলাকাটি দিয়ে দেয়। মোগাদিসু আমরা যখন মোগাদিসুর কথা বলি তখন এর দ্বারা উদ্দেশ্য করা হয় দক্ষিণ সোমালিয়াকে ৷ অনেক আরব দক্ষিণ সোমালিয়ায় হিজরত করে মোগাদিসু ও বারাওয়া শহর গঠন করেছে। পূর্ব আফ্রিকায় বড় বড় বাণিজ্য প্রতিষ্ঠা করেছে এবং চতুষ্পার্থ্ে উদ্ভূত রাজ্যের মোকাবিলায় দীর্ঘ মেয়াদে এর স্বাধীনতা বজায় রেখেছে।
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।