Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আফ্রিকা & ১৬৫ অধিনায়ক গর্ভন বিষয়টি বাতিল করে দেয় এবং জানজিবারের গভর্নরকে মিশরের সুরক্ষায় না থাকার সতর্কবার্তা পাঠায়। সুদানের মহান বিজেতা জুবাইর পাশাকে, এমনইভাবে তার পুর্র সুলাইমানকে বরখাস্ত করার ক্ষেত্রে গর্ডনের বড় ভূমিকা ছিল। এটা উল্লেখ্য যে, মিশরীয় সেনাবাহিনী আফ্রিকার এই অঞ্চলে প্রবেশ করেছিল; এ কারণে এখানে ইসলামের প্রসারে তাদের বড় অবদান ছিল। আমরা এ অঞ্চলের অধিকাংশ স্বানে এখনো ইসলামের আনুগত্য খুঁজে পাই। ইথিওপিয়া ও বেলজিয়ামের মধ্যে। এগুলো নিয়ে আফ্রিকায় ইউরোপিয়ানদের দখলদারি অধ্যায়ে আলোচনা করা হবে । ৩. আফ্রিকার পূর্ব উপকূল দাওয়াত ও বিজয়ের মাধ্যমে আফ্রিকার পূর্ব উপকূলে ইসলাম প্রবেশ করে। এ দিক থেকে ইসলাম প্রসারিত হওয়াটি দীর্ঘ সময় ধরে অব্যাহত ছিল। বিদেশিদের দখলদারিতে নেওয়া পর্যন্ত সেখানে বিভিন্ন ইসলামি রাজত্ব গঠিত হয়েছিল। যাইলা ও হেরাত (আদল রাজ্য) লোপা রানি জিভ পূর্বে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরব উপদ্বীপ হতে দাওয়াতের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম আসে । এ অঞ্চল থেকে প্রথমত যাইলায় ইসলাম প্রসারিত হয়, যেহেতু আরব উপদ্বীপ থেকে মুসলমানরা হিজরত করায় এখানে ইসলামি রাজ্য প্রতিষ্ঠা হয়। এরপর তারা অন্য আরও অনেক ইসলামি রাজ্য প্রতিষ্ঠা ও সম্প্রসারণ করে । এগুলোর মধ্যে ছিল আওফাত ও হারার; হারার ছিল আবিসিনীয়দের নিয়ন্ত্রণে । আওফাত শক্তিশালী ও আবিসিনিয়া দুর্বল হওয়ার পর আওফাত হারার শহরকে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যকার যুদ্ধের ঘাটি হয়ে যায়। অতঃপর আদল রাজ্য গঠিত হয়, যা বিষ্তুত হয়েছিল উত্তর সোমালিয়ার অধিকাংশ এলাকাজুড়ে। তাদের এবং আবিসিনীয়দের মধ্যে যুদ্ধ পুনরুজ্জীবিত হয়। সেখানে মুসলমানরা বড় ধরনের বিজয় অর্জন করতে সক্ষম হয়। এতে

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।