Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ ৬ ইসলামি ইতিহাস মুসলমানদের মধ্যে যুদ্ধ বাধে । তারপর একটি শান্তিচুক্তি গ্রতিষ্ঠিত হয়, যা আলবাকত চুক্তি নামে পরিচিত । এতে উত্তর ও দক্ষিণ উপত্যকার মধ্যে অর্থনৈতিক বিনিময়-সমঝোতা অন্তর্তৃক্ত ছিল। মাগরা রাজ্য মামলুক শাসনকালে চুক্তি ভঙ্গ করে মামলুকদের বিরুদ্ধে ব্রুসেডারদের সাহায্য গ্রহণ করে। জাহের বাইবার্স বিশাল সৈন্যবাহিনী নিয়ে অভিযান চালায়, সেখানে মামলুক রাজা নির্ধারণ করা হয়। এখানে অনেক আরব গোত্র হিজরত করে এবং দেশের নিয়ন্ত্রণক্ষমতা ব্যবহার করে ইসলাম প্রচার করতে থাকে । ফলে আরব গোত্রের হাতে ক্ষমতা আসে। অনেক মুসলিম এবং আরব আলওয়ায় হিজরত করার পরও মুসলমানদের হাতে নিয়ন্ত্রণ আসতে অনেক সময় লেগেছে । অতঃপর আবির্ভাব ঘটে ফুনজের, যারা উমাইয়া বংশোডুত ফুনজ গোত্রের সাথে সম্পৃক্ত এবং আবদালাতের, যারা কাসিম বংশোদ্ভুত আবদুল্লাহ জেমার সাথে সাথে সম্পৃক্ত। তারা এটাকে বৃহৎ কেন্দ্রীয় ইসলামি রাষ্ট্রে পরিণত করেছিল, যা ফুনজ রাজ্য নামে পরিচিত। ফুনজরা আবাদালাতকে মাগরা অঞ্চলে শাসনের দায়িত্ব অর্পণ করে, আর ফুনজ রাজত্ব করে আলওয়া অঞ্চলে । ফুনজ রাজ্য প্রশস্ত করতে থাকে এবং এতে বাজ্জা ও কুর্দফানের অধিকাংশ ভূমি শামিল করতে সক্ষম হয় । হাবশি খ্রিষ্টান ও তাদের মধ্যে যুদ্ধ বাধে । সেখানে অধিকাংশ ক্ষেত্রেই ফুনজ বিজয় লাভ করে । আর ফুনজ রাজ্য দীর্ঘস্থায়ী হয়, যা পরে মুহাম্মাদ আলির পরিবারের শাসনকালে মিশরের সাথে যুক্ত হয়েছিল। অতঃপর ইংরেজরা এসে সব দখল করে নেয়। মিশরীয় শাসনামলে সুদান | মুহাম্মাদ আলির শাসনামলে মিশর আরবি সুদান অভিমুখে যাত্রা শুরু করে। মিশরের বিবরণে আমরা এর কথা আলোচনা করেছি। খেদিভ ইসমাইলের যুগে সুদানের বিভিন্নমুখী অভিযান থেকে আমরা জানতে পেরেছি যে, তিনি সুদানকে অতিক্রম করে আরও সম্প্রসারণ করেছেন। যাতে নীলনদের উৎস, লোহিত সাগরের সমন্ত উপকূল, আফ্রিকান হর্ন ও আফিকায় মিশরের বিজয়গুলো এর চেয়েও বেশি ব্যাপক হতে পারত, যদি মিশরীয় সেনাবাহিনীতে দুইজন ইংরেজ অধিনায়ক না থাকত । তারা হলো স্যামুয়েল ও গর্ভন। মিশরীয়দের ধারাবাহিক বিজয়ে তারা বাধা সৃষ্টি ০

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।