১৬০ ঞ ইসলামি ইতিহাস উসমান দান ফিদো এসে বরনুকে একত্র করেন। অতঃপর আমির মুহাম্মাদ আমিন কানিমির আবির্ভাব হয় এবং তিনি রাজ্যটি স্বাধীন করতে সক্ষম হন। তিনি রাজা ইদরিসের আমলে অধিকৃত ভূমিগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হন এবং তা ইদরিসের আমলের সমান হয়ে যায়। কানিমি বংশের অনেক রাজা এরপর শাসন করেছিলেন। একসময় রাজ্যটি দুর্বল হয়ে পড়ে । তখন রাবাহ জুবাইরি সুদানি আসেন এবং দেশটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বলা বাহুল্য, রাবাহ ছিলেন জুবাইরের সেনাধ্যক্ষদের একজন, যিনি মিশরীয় শাসনের অধীনে সুদান বিজয়ের জন্য প্রসিদ্ধ । রাবাহ সুদান থেকে পশ্চিম দিকে যাত্রা করে বাগরিমি, কানিম ও বরনু সাম্রাজ্য বিজয় করেন এবং কানিম পরিবারের দেশ পরিচালনার ইতি টানেন। রাবেহ দেশ শাসন করতে থাকেন। অতঃপর ইউরোপীয় ও্পনিবেশিকরা আসে । বরনুদের সাথে উসমানিদের যোগাযোগ ছিল। তারা তাদেরকে আগ্রেয়ান্্র দ্বারা সাহায্য করত, যা তাদের দেশ গঠনে বিশাল অবদান রাখে। বাগরিমি বাগরিমি কানিমের দক্ষিণ দিকে বর্তমানে মধ্য আফ্রিকার চাদ প্রজাতন্রে অবস্থিত। এটি ছিল একটি পৌত্তলিক রাজ্য । ব্যবসা ও দাওয়াতের মাধ্যমে সেখানে ইসলাম পৌছেছে । পৌত্তলিক রাজা মালোর আমলে সেখানে ইসলাম বিস্তার লাভ করে । তার ভাই আবদুল্লাহ ইস্লাম গ্রহণ করেন এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। আবদুল্লাহ বাগরিমি অধিকার করতে সক্ষম হন। তিনি ইসলামের প্রচার ও প্রসারে কাজ শুরু করেছিলেন এবং আশপাশের অনেক অঞ্চলকে তার রাজ্যের সাথে সংযুক্ত করতে সক্ষম হয়েছিলেন । বাগরিমি রাজ্য বরনুর রাজা ইদরিসকে জিজিয়া দিত। রাজা ইদরিসের মৃত্যুর পর বাগরিমি রাজ্য জিজিয়া দেওয়া বন্ধ করে দেয়। রাজা আবদুর রহমান জাওরানজের আমলে বাগরিমি দুর্বল হয়ে পড়ে। ওয়াদাইয়ের রাজা আবদুল করিম সাবুন সুযোগ পেয়ে বাগরিমি দখল করে নেন। অতঃপর ওয়াদাই রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং বাগরিমি রাজ্য তাদের থেকে স্বাধীন হতে সক্ষম হয়। এরপর রাবাহ জুবাইরি বাগরিমিকে তার নিজ রাজ্যের সাথে সংযুক্ত করে নেন। বাগরিমির রাজা ফরাসিদের সাথে হয় এবং ফরাসিরা বাগরিমিকে দখল করে নেয়।
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।