আফিকা ও ১৫৯ বিজয়ী হতে সক্ষম হন এবং জুবারের বিড্তুত রাজ্যকে নিজের কর্তৃত্ব নিয়ে আসেন। তিনি সেখানে ইসলামকে প্রসারিত করেন এবং একত্ৃবাদকে প্রতিষ্ঠিত করার জন্য হাউসা রাজ্যের পৌত্তলিকতার কেন্দ্রগুলো ধ্বংস করতে শুরু করেন। দান ফিদো একটি বিশাল রাজ্য গঠন করেন এবং এর সাথে কয়েকটি ইসলামি রাজ্যকেও অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। তার পুত্র ও ভাই রাজ্যকে বিভক্ত করার আগ পর্যন্ত তার রাজ্য কখনো দুর্বল হয়নি । দান ফিদো দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে পড়লে সেখানে ইউরোপীয় ওপনিবেশিকরা আসে এবং তা দখল করে নেয় । বরনু-কানিম বরনু হাউসা রাজ্যের পূর্ব দিকে অবস্থিত। বর্তমানে এটি নাইজেরিয়া সীমান্তকে সংযুক্ত করেছে। কানিম হলো বরনুর পূর্ব দিকে চাদ হুদের তীরে অবস্থিত এবং এটি চাদের সাথে সংযুক্ত । বরনু ও কানিমির ইতিহাস পরস্পর সংযুক্ত। কারণ, তারা উভয়েই বেশিরভাগ সময় একই শাসকের অধীনে শাসিত হয়েছিল । কানিম রাজ্যে যে রাজা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি হলেন হুমিয়া জাইলামা | তাকে মুহাম্মাদ নামে ডাকা হতো। কানিমে ইসলাম ছড়িয়ে পড়ে। এটি একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয়, যেটি বরনু ও অন্যান্য রাজ্যের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। একসময় এটি নীলনদ ও নাইজারের মধ্যে সবচেয়ে বড় রাজ্যে পরিণত হয়। অতঃপর কানিম রাজ্য দুর্বল হওয়া শুরু করে এবং রাজ্যের অভ্যন্তর সংঘাতে পরিপূর্ণ হয়ে যায়। এতে বুলালা সম্প্রদায় রাজ্যটি দখল করে নেওয়ার সুযোগ পায় এবং তারা রাজধানীতে প্রবেশ করে। কানিমের শাসকরা বরনুতে পালিয়ে যায় এবং হারানো কানিম রাজ্যকে পুনরায় হস্তগত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে । রাজা ইদরিস কানিম পুনর্দখল করতে সক্ষম হন এবং তিনি বুলালাদেরকে তাড়িয়ে দেন। তিনি তার রাজ্যের সীমা বৃদ্ধি করতে শুরু করেন এবং ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছানোর জন্য কাজ করতে থাকেন। তার শাসনামলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করেছিল। তার মৃত্যুর পর অনেক রাজা রাজ্য শাসন করেছিলেন। তাদের মধ্যে রাজা আলি বিন উমর প্রসিদ্ধ। অতঃপর রাজারা দুর্বল হতে থাকে এবং তাদের কারণে রাজ্যও দুর্বল হতে থাকে । একসময় রাজ্যটি সংকুচিত হয়ে পড়ে । ৬ 2 ভি ও টি টি টং ০ ছি 2 টি ও টি টে 2 ডি ০ হি 7 উষ্ি ৮ আছি ০৯ 2 তি তি উউি 2 ট্রি দে টি ত্র
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।