১৫৬ & ইসলামি ইতিহাস রাজা সানডিয়ানার পর তার পুত্র মানসা মুসা১৯) মসনদে বসেন, যিনি তার পিতার মতো রাজ্য সম্প্রসারণ অব্যাহত রাখেন। তিনি নাইজার নদীর তীরে এবং পশ্চিমে টকুলার রাজ্যের পাশে অবস্থিত মুসলিম সানগাই রাজ্যকে নিজ রাজ্যের অন্তর্ডক্ত করেন। তিনি ইসলাম প্রচারের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখেন। তার সময়ে ইসলাম নাইজেরিয়া পর্যন্ত ৯, মানসা মুসা । তিনি ছিলেন বর্তমান মালির শাসক মানসা মুসাকে বলা হয় সর্বকালের ধনীদের একজন। ২০১৫ সালে টাইম ম্যাগাজিন ইতিহাসের সবচেয়ে ধনী ১০ জনের তালিকা করে । এতে সর্বকালের সেরা ধনী বলা হয় মানসা মুসাকে । ১৩০৭ খ্রিষ্টাব্দে তিনি ক্ষমতায় বসেন। আল্লামা মাকরিজির বর্ণনামতে, মানসা মুসা হজ করেন ৬২৪ হিজরিতে । তার এই হজের সফরই ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। সফরের শুরুতেই তিনি পৌছেন মিশরে । সেখানে তখন আল-মালিকুন নাসির মুহাম্মদ বিন কালাউনের শাসন চলছিল। মানসা মুসার আগমনের সংবাদ শুনে সুলতান তাকে অভ্যর্থনা জানান। সুলতান তার নিজের কেল্লায় মানসা মুসাকে অবস্থান করার অনুরোধ করেন । প্রথম যেদিন মানসা মুসা মাটি চুম্বন করতে । তখন মানসা মুসা বলেন, “আমি শুধু আমার সৃষ্টিকর্তা আল্লাহর সামনেই মাথা নিচু করি।" সুলতান এ কথায় প্রভাবিত হন। তিনি মানসা মুসাকে খুব সম্মানের সাথে রাখেন। তাকে অনেক উপহার দেন। মানসা মুসার বিশাল কাফেলার আগমনে মিশরের অর্থনীতিও প্রভাবিত হয়। একদিকে তার স্বর্ণ বিতরণের কারণে সোনার দাম কমে যাচ্ছিল, আবার তার কাফেলার কাছে জিনিসপত্র বিক্রির মাধ্যমে ব্যবসায়ীরা খুব লাভবান হচ্ছিল | এ সময় সুযোগসন্ধানী ব্যবসায়ীরা বেশ মুনাফা লুটে নেয়! তারা এক দিনার মূল্যের কাপড় ৪৬ দিনারে বিক্রি করতে থাকে৷ এরপর মানসা মুসা পৌছলেন মন্কায়। সেখানেও তিনি প্রচুর দান করেন। তবে মক্কার আবহাওয়া তার কাফেলার সদস্যদের জন্য সহনীয় হয়নি । তার কাফেলার এক-তৃতীয়াংশ সদস্যই এই সফরে মারা যায়। মানসা মুসা ছিলেন প্রজাবান্ধব শাসক | সাম্বাজ্যের উন্নতিতে তিনি প্রচুর কার্যক্রম হাতে নিয়েছিলেন । হজের সফর থেকে ফেরার সময় তিনি আন্দালুসের কবি আবু ইসহাক ইবরাহিম সাহেলিকে সাথে নিয়ে আসেন। তিনি নিজের রাজ্যে প্রচুর মসজিদ ও মাদরাসা নির্মাণ করেন। থিমবুকতু শহরেও একটি মসজিদ নির্মাণ করেন। পরে তা মাদরাসায় রূপান্তরিত হয়। তারও পরে এটি ইউনিভার্সিটি অব শাংকোর নামে প্রসিদ্ধি লাভ করে। বর্তমানে এর কার্যক্রম খুবই সীমাবদ্ধ হয়ে আছে। আটলান্টিকের তীর থেকে তিশ্বাকতু পর্যন্ত প্রায় দুই হাজার মাইল এলাকায় মানসা মুসা রাজত্ব করেছিলেন । সুদানের অমুসলিম গোত্রগুলোর সাথে বারবার তাকে যুদ্ধ করতে হয়েছে। শত্রুপক্ষের সেনারা বন্দি হলে তাদের পাঠানো হতো স্বর্ণের খনিতে। শ্রমিক হিসেবে । ২৫ বছরের শাসন শেষে ১৩৩৭ খ্রিষ্টাব্দে মানসা মুসা মারা যান। বিস্তারিত জানতে দেখুন, আযযাহাবুল মাসবুক ফি যিকরি মান হাজ্জা মিনাল খুলাফায়ি ওয়ালমুলুক, পৃ-১৪০, আল্লামা মাকরিজি। মাসালিকুল আবসার ফি মামালিকিল আমসার, ৪/৫৮, শিহাবুদ্দিন উমারি। আদ-দুরারুল কামিনাহ, ৪/৩৮৩, ইবনু হাজার আসকালানি। 1162 15/700)0101706116 0//51011, 29106, 0959-422 057 31711, 1991) - সম্পাদক [ক টি. এ. 45, বা. ২): এক. একা. 2 ১ আঃ ১ এতে ক 29 ০2.
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।