Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম পরিচ্ছেদ ১. পশ্চিম আফিকা মালি রাজ্য ঘানা থেকে ভেঙে মালি প্রতিষ্ঠিত হয়। ঘানা ছিল পৌত্তলিক রাজ্য । সেখানে ইসলামের আগমন ঘটে উত্তর দিক থেকে এবং এর অধিবাসীদের মধ্যে তা ছড়িয়ে পড়ে। মুসলমানরা পৌছে যায় সেখানকার গুরুত্বপূর্ণ স্বানগ্তলোতে, যেখানকার পৌত্তলিক রাজারা তাদেরকে উপদেষ্টা এবং প্রতিনিধি হিসেবে গ্রহণ করতে শুরু করে । অতঃপর পশ্চিম দিক থেকে সেখানে মুজাহিদরা আসেন, এ দেশকে বিজয় করেন এবং বড় আকারে ইসলামের প্রসার ঘটান । এরপর শুরু হয় মুজাহিদদের দেশ দখল করা; যে কারণে অধিকাংশ গোত্র স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে। এতে ঘানার ভুতপূর্ব রাজারা পুনরায় শাসন ক্ষমতায় ফিরতে সক্ষম হয়। কিন্তু এবারে ইসলাম দেশকে নেতৃত্ব দেয় এবং অধিকাংশ রাজা মুসলমান হয়ে যান। এরপর শুরু হয় নওমুসলমান মানডিংগো সম্প্রদায়ের প্রভাব, যা ঘানার সীমান্ত পর্যন্ত বিক্তৃত হয়েছিল৷ এমনকি তারা এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং মালি রাজত্ব প্রতিষ্ঠা করে। এটি রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা সানডিয়ানার আমলে সম্প্রসারিত হওয়া শুরু হয়। তিনি তার রাজ্যকে উত্তরে সাহারা মরুভূমি এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর, পূর্বে নাইজেরিয়ার উত্তর অংশ থেকে পশ্চিমে এটলাস পর্বতমালা পর বনু করতে সক্ষম হন। রাজা সানডিয়ানা হজ পালন করেন এবং তার দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইসলাম প্রচারে কাজ শুরু করেন।

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।