১৪৪ গ ইসলামি ইতিহাস ৫০% হয় খ্রিষ্টান। অতঃপর সে ফিলিপাইন সরকারের দখলীকৃত অংশগুলো থেকে মুসলমানদের বহিষ্কার করে। £১- দ্রষ্টব্যব_০ে মুসলমানদের বিভক্ত করার জন্য সরকার কাজ করে। মোরো লিবারেশন ফ্রন্টের সাথে ১৪১৭ হিজরিতে (১৯৯৭ খ্রিষ্টাব্দে) একটি চুক্তি হয় যে, মানুষ স্বায়ত্তশাসন চায় না, বরং ফিলিপাইন সরকারের অধীনে থাকতে চায়, এর ওপর দক্ষিণ দ্বীপে তিন বছর অন্তর একটি গণভোট দেওয়া হবে। খষ্টানদের চুক্তি ভঙ্গ করা এবং বিশ্বাসঘাতকতা করার অভিজ্ঞতার কারণে মোরো লিবারেশন ফন্ট চুক্তি বাতিল করে। ফলে এখন পর্যন্ত ফিলিপাইন সরকার ও মুসলমানদের মধ্যে যুদ্ধ বিরাজমান । £%6)-_-০- ছে ইন্দোচীন বর্তমানে মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ইত্যাদি দেশগুলোর প্রতিনিধিত্ব করে ইন্দোচীন। এ সকল এলাকায় দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রবেশ করে । কিন্তু ব্যাপকভাবে প্রসারিত না হলেও কিছু কিছু রাজ্যে, যেমন আরাকানে ইসলাম ছড়িয়ে পড়ে । মায়ানমারে দাওয়াত ও বাণিজ্যিক পথে ইসলাম পৌছে। মায়ানমারকে তখন বার্মা বলা হতো। পশ্চিম বার্মায় একটি রাজ্য ছিল, তার নাম আরাকান । মুসলিম বাংলার প্রতিবেশি হওয়ার কারণে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে বার্মার বাকি অংশেও তা বিদ্তৃত হয়। কিন্তু বৌদ্ধরা ইসলামের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে । কারণ, ইসলাম প্রসার লাভ করলে বৌদ্ধ পুরোহিতদের স্বার্থহানি ঘটবে। সম্পদশালী ও সরকারি টাকার সাহায্যে পুরোহিতরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়। বৌদ্ধদের শক্তিশালী প্রতিরোধের কারণে ইসলাম স্বল্প পরিসরে প্রসারিত হয়। চীনের পথ ধরে ৬৮৬ হিজরিতে (১২৮৭ খ্রিষ্টাব্দে) তাতার মুসলিমরা বার্মায় আক্রমণ করে এবং অত্যাচারী রাজাকে ক্ষমতাচ্যুত করে সাধারণ মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দেয়। তখন কিছু লোক ইসলাম গ্রহণ
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।