দক্ষিণ-পূর্ব এশিয়া ৬ ১৪৩ ও যুদ্ধকে মুসলমানরা নিজেরাই প্রতিরোধ করতে পারে । এতেই ১৩৯২ হিজরিতে ফিলিপিনো সেনাবাহিনী ও মুজাহিদ বাহিনীর মধ্যে যুদ্ধ বেধে যায়। ফিলিপিনো সৈন্য সংখ্যা ও শক্তিতে অধিক ছিল৷ তাদের ইহুদিরা এবং যুক্তরাষ্ট্র অস্ত্রের জোগান দিত। এদিকে মুজাহিদদের শুধু হালকা অস্ত্র ও ঈমানি জোর ছিল৷ তারা এর দ্বারাই শত্রুদের মোকাবিলা করে এবং তাদেরকে চরমভাবে পরাজিত করে। ফলে ফিলিপাইন সরকার মুসলমানদের সাথে আলোচনায় বসতে বাধ্য হয়। ত্রিপোলি সম্মেলন (১৩৯৭ হিজরি) ফিলিপাইনে মুসলমানদের সমস্যা সমাধানে ত্রিপোলি সমঝোতা চুক্তি হয় এবং এতে দক্ষিণ রাজ্যের মুসলমানরা স্বায়ত্তশাসন লাভ করে । সম্মত হয়। চুক্তি সম্পাদনের পর এটি স্পষ্ট হয়ে ওঠে যে, মার্কোস এ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে মুসলমানদের ওপর একটি নতুন হামলার প্রস্তুতির জন্য আলোচনায় অংশগ্রহণ করে । ফিলিপাইন সরকার ঘোষণা করে যে, আমরা মুসলমানদের সাথে যে চুক্তি করেছি তা প্রত্যাহার করে নিয়েছি। ফলে আগ্রাসী সরকারি বাহিনী ও মোরো লিবারেশন ফ্রন্টের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। এতে মার্কস সৈন্যরা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যাসহ মারাত্মক অপরাধ ঘটিয়েছিল। কিন্তু মুসলমানরা বীরত্বের সাথে ইসলামের শত্রুদের সাথে মোকাবিলা করে টিকে থাকে । এতে সেনাবাহিনীর সরঞ্জাম বিপুলভাবে ক্ষতিত্রস্ত হয় । দেশে মার্কোসের অবস্থা দুর্বল হয়ে পড়ে। মার্কোসের স্বৈরশাসনের বিরোধিতা শুরু হয় এবং এ সময় বিরোধী নেতা বেনিগনো আ্যাকুইনো নিহত হয়। এতে মার্কোসকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং সে ক্ষমতা ও দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে বিরোধী দলের প্রয়াত নেতার স্ত্রী কোরাজন আ্যাকুইনোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সে ঘোষণা করে যে, মুসলমানদের অধিকার প্রদান করবে । কিন্তু সেও সেরকম কিছু করে না; বরং যুদ্ধ অব্যাহত রাখে । এরপর ফিলিপাইনের রাষ্ট্রপতি হিসেবে ফিদেল রামোস ক্ষমতা গ্রহণ করে। ফিলিপাইন সরকার জনসংখ্যার কাঠামো পরিবর্তন করতে দক্ষিণ দ্বীপের দখলীকৃত ছবানগ্ুলোতে উত্তর ফিলিপাইনের খ্রিষ্টানদের স্থানান্তর করতে কাজ করে। মিন্দানাও দ্বীপে খ্রিষ্টানদের আগমনের ফলে জনগণের শতকরা হারে
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।