দক্ষিণ-পূর্ব এশিয়া ১৪১ স্প্যানিশ ক্রুসেডাররা ফিলিপাইন দ্বীপপুঞ্জে আবার আক্রমণ শুরু করে। স্পেন সেখানে চারটা অভিযান চালায়, যার একটার নেতৃত্বে ছিল রুই লোপেজ। যাকে দ্বিতীয় ফিলিপ বলা হয়। যেহেতু এ চারটি অভিযান মুসলিম অধ্যষিত মিন্দানাও দ্বীপে পরিচালিত হয়েছে, যেখান থেকে ওপর ক্রুসেডীয় বিদ্বেষ ছড়াচ্ছিল। এরপর ৯৭৩ হিজরিতে (১৫৬৬ খ্রিষ্টাব্দে) ফিলিপাইনের ওপর স্পেনের আক্রমণ আরও গুরুতর হয়। তারা দেশের জনগণকে খিষ্টান বানানোর জন্য নীতি ঘোষণা করে। ফিলিপাইনের উত্তর দ্বীপপুঞ্জ তাদের সাথে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। কিন্তু মিন্দানাও দ্বীপ ও সোলো দ্বীপপুঞ্জের মতো দক্ষিণ দ্বীপগুলো দখল করতে ব্যর্থ হয়, যা মুসলমানরা শাসন করছিল। স্প্যানিশরা মুসলিমদের আন্দালুস শাসনকালের সময় থেকে তাদেরকে মুরু বলে, আরব ও বার্বারদের প্রথম পরিচয় মুসলিম । স্প্ানিশরা তাদের দখল করা এলাকা আয়ত্তে রাখার জন্য জনগণকে খিষ্টানধর্মে রূপান্তরিত করতে এবং মুসলমানদেরকে ধ্বংস করতে খুব জোর দিয়েছিল। একই সময়ে তারা জনগণের সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং তাদের ওপর কর্তৃত্ব করে। তাদের প্রতি জনগণের ঘৃণার কারণে দেশে বিপ্লব ছড়িয়ে পড়ে। সর্বাধিক গুরুত্ৃপূর্ণ বিপ্রব ছিল ১২৯০ হিজরি (১৮৭৩ খষ্টাব্দ) ও ১৩১৪ হিজরির (১৮৯৬ খ্রিষ্টাব্দের) বিপ্রব। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র পাচ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে স্পেনের কাছ থেকে ফিলিপাইন কিনে নেয়। কেননা, আমেরিকানরা স্প্যানিশদের ওপনিবেশিকতা থেকে পরিত্রাণ দেওয়ার সহায়তার ব্যাপারে অঙ্গীকার করেছিল। কিন্তু কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা স্প্যানিশদের তাড়িয়ে দেয় এবং প্যারিস চুক্তি অনুযায়ী ফিলিপাইন মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ বলে স্পেন স্বীকার করে নেয়। ফিলিপাইন এ চুক্তি ভঙ্গ করে এবং ১৩১৯ হিজরিতে (১৯০১ খ্রিষ্টাব্দে) একটি বিদ্রোহ ঘোষণা করে, যা যুক্তরাষ্ট্র দমন করে ফেলে । ফিলিপাইনে এটি দমন করার পর মার্কিন যুক্তরাষ্ট্র মুসলমানদের ওপর নির্যাতনের নীতি অব্যাহত রাখে। তাদের এলাকাসমূহ ব্যাপকভাবে অবহেলা করতে থাকে, ফলে তথায় দারিদ্র্য, মূর্খতা ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে।
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।