Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ গু ইসলামি ইতিহাস করেন এবং বাকি জীবন সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেন। এ সময়ে ফিলিপাইন দ্বীপপুঞ্জ বিভিন্ন সাম্রাজ্য ও রাজ্যে বিভক্ত ছিল। সেই সময়ে মুসলমানগণ সর্বোচ্চ অবস্থানে পৌছেছিল। কিছু রাজ্যে মূর্তিপূজারীদের অধিক্য থাকলেও অধিকাংশ রাজ্যের নেতৃত্ব দিত মুসলিমরা । তারা মুসলমানদেরকে সম্মান ও নেতৃত্বের আসন দিত। কেননা, তারা ব্যক্তিত্ব, ভদ্রতা, নৈতিকতা, শিক্ষা ও কর্মদক্ষতার দ্বারা মুসলমানদের পরিমাপ করত । সুলু, ম্যানিলা ইত্যাদি ফিলিপাইনের বিখ্যাত রাজ্য ছিল। উল্লেখ্য যে, ফিলিপাইনের বর্তমান রাজধানী ম্যানিলাকে আমানুল্লাহ বা আল্লাহর নিরাপত্তা বলা হয়। যার প্রমাণ বহন করে ফিলিপাইনে আরব ইসলামি নিদর্শন । ফিলিপাইন ছ্বীপপুঞ্জে স্প্যানিশ আক্রমণ ৯২৭ হিজরিতে (১৫২১ খ্রিষ্টাব্দে) স্প্যানিশরা ফিলিপাইন দ্বীপপুঞ্জে আসে । ম্যাগেলানের নেতৃত্বে দখলদার বেশে তারা এ দেশে আসে এবং তারা ঘোষণা করে এ দেশের জনগণের জন্য খ্রিষ্টধর্ম বাধ্যতামূলক । এটি ছিল উত্তর দ্বীপে, দক্ষিণ দ্বীপে তারা তা করতে সক্ষম হয়নি । ম্যাগেলান সিবু দ্বীপের রাজার সাথে সমঝোতা করে যে, ফিলিপাইন স্বীপপুঞ্জের নিয়ন্ত্রণের জন্য তারা স্পেনের পক্ষ সমর্থন করবে৷ এরপর শাসন করে তা একক্র করতে মনস্ করে। কিন্তু মুসলমানরা একের পর এক তাদেরকে প্রতিহত করে এবং স্প্যানিশরা অন্ত্রসমৃদ্ধ হওয়া সত্ত্বেও দ্বীপপুঞ্জ থেকে তাড়িয়ে দেয়। ম্যাগেলান এ দ্বীপকে নিয়ন্ত্রণে আনতে অন্য পথ অনুসরণ করে । সে শপথ করে বলছি আপনি আত্মসমর্পণ করুন। আমরা শ্বেতাঙ্গ ও সভ্যতার ধারকবাহক। তাই আমরা আপনাদের চেয়ে এ দেশের শাসন পরিচালনার অধিক উপযুক্ত । লাবু লাবু তার কথা প্রত্যাখ্যান করে বললেন, নিশ্চয়ই ধর্ম কেবল আল্লাহর জন্য । আর আমি যে উপাস্যের ইবাদত করি, তিনি হলেন জাতিবর্ণনির্বিশেষে সমন্ত মানুষের উপাস্য । অতঃপর ম্যাগেলানকে তিনি নিজ হাতে হত্যা করেন৷ তার দলবলকে নিশ্চিহ করে দেন। তার ফিলিপাইন থেকে স্প্যানিশদেরকে প্রত্যাহার করে নিয়ে যায়। এ পর্যন্ত স্পেনকে অনেরক লোকবল ও নৌপরিবহণ খোয়াতে হয়েছে । অতঃপর শী 05

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।