দক্ষিণ-পূর্ব এশিয়া ৬ ১৩৯ প্রতি আসক্ত ছিল। তার সময়ে ইন্দোনেশিয়ার কম্মুনিস্টদের দুটি বিপ্লব সংঘটিত হয়েছিল। স্বাধীনতার পূর্বে ১৩৬৭ হিজরিতে (১৯৪৮ খ্রিষ্টাব্দে) গা শিউরে ওঠা ব্রাসের মাধ্যমে জনগণকে আত্মসমর্পণ করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ তাদের প্রত্যাশা বিফল করেছেন। মুসলমানরা তাদেরকে দমন করে। কম্যুনিস্ট নেতাদের নাস্তিকতা ও কুফরির কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যাতে উপদেশ গ্রহণকারীর জন্য এটাও উপদেশ হয়। ১৩৮৫ হিজরিতে (১৯৬৬ খ্রিষ্টাব্দে) কম্যুনিস্টদের দ্বিতীয় বিপ্লব ঘটে। এতে রাষ্ট্রপতির নিজের সমর্থন ছিল। কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে সশত্্র বাহিনী পরিচালনার মাধ্যমে বিপ্লব রোধ করা ও তাদের বিগ্রব থেকে দেশকে নিরাপদ রাখা সম্ভব হয়। সুকার্নো পদত্যাগ করতে বাধ্য হয়। অতঃপর সুহার্তো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির দায়িত গ্রহণ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, সে খিষ্টান মিশনের জন্য দরজা খুলে দেয় এবং তাদেরকে ক্ষমতাও দেয়; অথচ ইসলাম প্রচারকদের সে এ সুযোগ দিত না। খিষ্টান মিশনারি, চার্চ ও পশ্চিমা দেশগুলোর সমর্থন পাওয়ার জন্য তাদেরকে সম্পদ দিত। এ ক্ষেত্রে ইসলাম প্রচারকদের জন্য সম্পদ বরাদ্দ একেবারেই নগণ্য ছিল। ইসলামের ক্ষেত্রে সুকার্নো ও সুহার্তোর অবস্থান একই । তারা উভয়ই পথত্রষ্ট অবাঙ্গান জোট থেকে এসেছে। তারা ইসলাম ও হিন্দু ধর্মকে মিশ্রণ বেশ সফলতা অর্জন করেছে। ফিলিপাইন ৰ হিজরি তৃতীয় শতাব্দীতে মুসলিম ব্যবসায়ী ও দ্বীনের দাঈরা ফিলিপাইনে পৌছে। আল্লাহ তাআলা এ উপদ্ধীপের জনগণের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। লোকজন দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে থাকে, ফলে ঘটে। ফিলিপাইনের বিখ্যাত ইসলাম প্রচারক শরিফ কাবু বখসওয়ান ফিলিপাইনের মিন্দানাও ও সুলু দ্বীপপুঞ্জে ইসলাম বিস্তার করেছিলেন। এমনইভাবে আরবের কারিম মাখদুম, যিনি মালাকাতে ইসলাম প্রচার ও প্রসার করে দক্ষিণ ফিলিপাইনের সুলু দ্বীপপুঞ্জে চলে যান এবং সেখানে ইসলাম প্রচার করেন। এর পরে আসেন আবু বকর, তিনিও আরবের। সুলু দ্বীপপুঞ্জে ইসলাম প্রচার করার জন্য দীর্ঘ পথ অতিক্রম করেন। তিনি
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।