Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

দক্ষিণ-পূর্ব এশিয়া ১৩৭ মুসলমানদের দ্বন্ধকে ইসলাম ও কম্যুনিজমের মাঝে ছ্থানান্তর করতে পারে। এভাবে তারা ফিতনা সৃষ্টির জন্য উৎসাহিত করে এবং এমন কিছু করে যা ইসলামের শক্রদের বিরুদ্ধে দায়মুক্ত রাখে। যাতে ওপনিবেশিকতা থেকে মুক্ত হওয়ার বিপরীতে মুসলমানদেরকে অন্য দিকে ব্যস্ত রাখতে পারে। ভ্রান্ত মতবাদকে পৃষ্ঠপোষকতা দানে তারা ইংরেজদের ও্পনিবেশিকদের কল্যাণে কাজ করে। জাপানি দখলদারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৩৬১ হিজরিতে (১৯৪২ খিষ্টাব্দ) জাপান ইন্দোনেশিয়া দখল করে। মুসলমানদের প্রতিরোধের কারণে মিত্রা জাপানকে পরাজিত করে স্বাধীনতার প্রতিশ্রুতির ভিক্তিতে। চুক্তির পরাজয় ঘটে । এতে ইন্দোনেশিয়ার স্বাধীনতা পাওয়ার পথ উন্মুক্ত হয়। কিন্তু ওউপনিবেশিকতা মুসলমানদের স্বাধীনতাকে আটকে রাখে । তদুপরি ১৩৬৪ হিজরিতে (৯৪৫ খিষ্টাব্দে) ইন্দোনেশিয়ায় আহমাদ সুকার্নো তার নেতৃত্বে একটি জোটবদ্ধ সরকার গঠন করার ঘোষণা দেয়। তবে মিত্রা নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য তাদের নেতৃত্ব জাপানি সৈনিকদের হাতে তুলে দেয় এবং মিত্র সৈনিকরা তাদের জায়গা দখল করে । হল্যান্ড থেকে স্বাধীনতা ব্রিটিশদের শক্তি ও সহযোগিতায় হল্যান্ডের সৈন্যবাহিনী ইন্দোনেশিয়ায় প্রবেশ করে। ফলে ১৩৬৪ হিজরিতে (১৯৪৫ খিষ্টাব্দে) ইন্দোনেশিয়ার জাকার্তায় মুসলমানদের একটি সম্মেলন হয়। তারা ইসলামের ছায়াতলে খিষ্টানদের মোকাবিলায় এক্যবদ্ধ হতে একমত হয়। ইন্দোনেশিয়ার মুসলমানরা একটি মজলিশে শুরা গঠন করে, যা মাশুমি নামে পরিচিত। তারা হল্যান্ড ও তার সহযোগী বাহিনীকে প্রতিহত করতে থাকে । তখন হল্যান্ড প্রতিনিধিদের সাথে একটি অধিবেশন হয়। হল্যান্ড সর্বদা স্বীকৃতি দেয়। সময়ের ব্যবধানে তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের রক্ত ঝড়ায়। ফলে ডাচদের বিরুদ্ধে ইসলামের প্রতিরোধ তীব্রতর হয়।

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।