Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ ৬ ইসলামি ইতিহাস সুকার্নো ছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট । ব্রুনাইয়ের উত্তরাঞ্চলীয় দ্বীপকে বিচ্ছিন করে মালয়েশিয়ার সাথে একীভূত করার ব্যাপারে সে বিরোধিতা করে, কারণ সে ক্রনাইকে ইন্দোনেশিয়ার অংশ মনে করত। উত্তর ব্রুনাইয়ের প্রতি ফিলিপাইনেরও আকাঙ্কা ছিল। কিন্তু ফিলিপাইন ও তারা মালয়েশীয় ইউনিয়নের স্বীকৃতি দেয়। তারপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও থাইল্যান্ড মিলে ১৩৮৭ হিজরিতে (১৯৬৭ খষ্টাব্দে) দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসংস্থা (আসিয়ান) গঠিত হয়। মালয়েশিয়া ইউনিয়নের প্রথম প্রধানমন্ত্রী হলো টেংকু আবদুর রহমান। দেশের মধ্যে দাঙ্গা বৃদ্ধি পাওয়ায় ১৩৮৯ হিজরিতে (১৯৬৯ খিষ্টাব্দে) সে পদত্যাগ করে। উক্ত পদে আসে টান আবদুর রাজ্জাক। তারপর তার জায়গায় আসে হুসাইন বিন আওন জাফর। অতঃপর ১৪০১ হিজরিতে (১৯৮১ খিষ্টাব্দে) তার জায়গায় আসে সুরি মাহাথির মুহাম্মাদ । পাত্তানি সমস্যা মোকাবিলায় মালয়েশিয়ার নীতি পাত্তানি মুজাহিদরা ১৩৮৯ হিজরিতে (১৯৬৯ খিষ্টাব্দে) সামরিক শক্তি অর্জন করতে শুরু করে। আর মালয়েশিয়ায় অবস্থিত তাদের ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে থাকে । পাত্তীনিরা কখনো কখনো মালয়েশিয়ার ইসলামি পার্টিকে সমর্থন করে। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকু আবদুর রহমান পাত্তানিদেরকে সাহায্য করা বাতিল করে দেয়। কেননা, তার মা ছিল থাইল্যান্ডের অধিবাসী । এরপর এলো টান আবদুর রাজ্জাক। সে থাইল্যান্ডে মুজাহিদদের আন্দোলন দমন করার ঘোষণা দিয়ে মুসলমানদেরকে বিস্মিত করে। থাইল্যান্ড ও মালয়েশিয়ার যৌথ সহযোগিতায় শাসনব্যবস্থা শুরু হয়। যেহেতু কম্যুনিস্টদের বিরোধিতার কারণে মালয়েশিয়ায় সমস্যা সৃষ্টি হয়; আর পাত্তানি মুজাহিদদের কারণে থাইল্যান্ডের কষ্ট হয়। এমতাবদ্থায় থাইল্যান্ড কম্যুনিস্টঈদের সহযোগিতা করা বন্ধ করে দেয় এবং মালয়েশিয়া মুজাহিদদের সহযোগিতা করা বন্ধ করে দেয়। অতএব, বিরোধী দল ও মুজাহিদদের প্রভাব সমানভাবে কমতে থাকে ।

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।