Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ ৬ ইসলামি ইতিহাস এরপর ভেনিসকে তাদের ব্যবসায়ীদের পর্তুগালে পাঠাতে হবে, যদি তারা মশলা কিনতে চায় । | ৯১৭ হিজরিতে (১৫১১ খিষ্টাব্দে) পর্তুগাল মালান্কা দখল করতে সক্ষম হয়। এতে ইউরোপের সর্বত্র আনন্দ ছড়িয়ে পড়ে। কৃতজ্ঞতাস্বরাপ পোপকে পবিত্র ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ইউরোপে আমন্ত্রণ জানানো হয়। পর্তুগিজরা মুসলমানদের ওপর প্রতিশোধ গ্রহণ করে এবং হাজার হাজার মুসলিমকে হত্যা করে। এ সময় মালয়ের সর্বত্র পর্তৃগিজদের বিরুদ্ধে বিপ্রব ছড়িয়ে পড়ে। বরং জনসাধারণের সাথে খারাপ ও অমানবিক আচরণের প্রতিক্রিয়ায় ইসলাম আরও প্রসার লাভ করে। সাধারণ জনতা দখলদার নৃশংস খিষ্টান বাহিনীকে প্রতিরোধ করে। পরে তাদের মিশন মালাক্কা থেকে সুমাত্রা দ্বীপের আশিয়ায় স্থানান্তরিত হয়। হল্যান্ড স্প্যানিশরা ৯৮৯ হিজরিতে (১৫৮১ খিষ্টাব্দে) পর্তুগাল দখল করে। তখন হল্যান্ড পর্তুগালের অনেক উপনিবেশ দখল করে নেয়। এর মধ্যে ছিল মালয়, জাভা, সুমাত্রা ইত্যাদি । তারা ১০৫২ হিজরিতে (১৬৪২ খিষ্টাব্দে) মালাককা থেকে পর্তুগিজদের বিতাড়িত করতে সক্ষম হয়। তারা সেখানে ভারতের ব্রিটিশ নীতি অনুসরণ করে ১০১১ হিজরিতে (১৬০৩ খিষ্টাব্দে) ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। তবে মুসলিম নিধনে তারা পর্তুগিজ পদ্ধতি অনুসরণ করে । ইংল্যান্ড নেদারল্যান্ডস সাম্রাজ্যের দুর্বলতা শুরু হয়ে গিয়েছিল, বিশেষ করে ফ্রালসের সাথে যুদ্ধের কারণে । তাই ইংল্যান্ড এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে নিজেদের প্রভাব বিস্তার করতে ১০২৩ হিজরিতে (১৬১৪ খিষ্টাব্দে) পূর্বভারতে আসে এবং ১২০৭ হিজরিতে (১৭৯৪ খ্রিষ্টাব্দে) মালাক্কা তাদের অন্তর্ভুক্ত করে নেয়। পরে ১২৩৩ হিজরিতে (১৮১৮ িষ্টাব্দে) তা নেদারল্যান্ডকে ফিরিয়ে দেয়। অতঃপর ১২৩৯ হিজরিতে (১৮২৪ খিষ্টাব্দে) হল্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর হয়। এতে হল্যান্ড মালাককা ও মালয় উপদ্বীপে ইংল্যান্ডের কর্তৃত্ব স্বীকার করে নেয়। তারা ব্রিটিশ প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয়তাবাদ ও ধর্মীয় হস্তক্ষেপ ছাড়া রাজ্য চালানোর

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।