দক্ষিণ-পূর্ব এশিয়া ৬ ১৩১ বিরুদ্ধে প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলেন। অতঃপর রাজ্যটির গভর্নর থাইল্যান্ড থেকে এর স্বাধীনতা ঘোষণা করেন এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহে ইসলামের বিস্তার ও বিজয় লাভের জন্য সৈন্য প্রস্তুত করেন। মালাক্কার শাসনব্যবস্থায় লাগাতার সাতজন শাসক আসেন। তাদের মধ্যে সর্বাধিক বিখ্যাত ছিলেন মনসুর পাশা। তিনি তুর্কিদের সম্মানে “পাশা' উপাধি গ্রহণ করেন । কিন্তু উসমানি সুলতানদের মর্যাদা অক্ষু্ন রাখতে এবং তাদেরকে খিলাফতের প্রতিনিধি মনে করাতে তিনি 'সুলতান' উপাধি গ্রহণ করেননি । তিনি বার্মার সীমান্ত পর্যন্ত বিস্তৃত মালয় উপদ্ীপ বিজয় করতে সক্ষম হন। তার রাজ্য সুমাত্রা থেকে ক্রুনাই পর্যন্ত বিদ্তত ছিল। তার শাসনামলে মালয়ের বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করে । ও্পনিবেশিকতা পর্তুগাল ৯১৫ হিজরিতে (১৫০৯ খিষ্টাব্দে) পর্তুগিজরা মালাক্কা দখলের চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর তারা আবারও তা দখলের চেষ্টা করে। কথা হলো, এটা একটি মহান সেবা, যা আমরা পালনকর্তার কাছে পেশ করতে পারব, যখন এই দেশ থেকে আমরা মুসলমানদের বিতাড়িত করব এবং মুহাম্মাদি বাহিনীর এ উথ্থান থামিয়ে দিতে পারব, যা আর কখনো জেগে উঠতে পারবে না। এমন একটি ফলাফলের জন্য আমি খুবই উৎসাহী । যখন আমরা বিজয় অর্জন করতে সক্ষম হব, তখন তারা সম্পূর্ণ ভারত আমাদের জন্য ছেড়ে যাবে৷ মুসলমানদের অধিকাংশ বা বলা যায় সবাই-ই এ দেশে ব্যবসার মাধ্যমে জীবনযাপন করে। এতে তারা ধনী হয়ে গেছে এবং প্রচুর সম্পদের অধিকারী হয়েছে। মালাক্কা তাদের ইসলামের মুলকেন্দ্র। প্রতি বছর তারা তাদের দেশে মশলা ও ওষুধ আমদানি করে থাকে; অথচ আমরা তাদেরকে বাধা দিতে পারিনি । যদি আমরা এই প্রাচীন বাজার-ঘাট থেকে তাদেরকে বঞ্চিত করতে পারি, তাহলে ব্যবসা পরিচালনা করার মতো এ অঞ্চলে তাদের আর কোনো বন্দর বা উপযুক্ত স্টেশন অবশিষ্ট থাকবে না। আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি যে, যদি মালাক্কাকে মুক্ত করতে সক্ষম হই তাহলে আমাদের হাতে কায়রো ভেঙে চুরমার হবে । সর্বশেষ মক্কাও ভেঙে চুরমার হয়ে যাবে।
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।