১২৪ € ইসলামি ইতিহাস তুরক্ষের মাঝে অবস্থিত এবং নাখচিভান ও একইসাথে নাগারনো কারাবাখ প্রজাতন্ত্র আজারবাইজানের সাথে যুক্ত । ১৪১১ হিজরিতে (১৯৯১ খিষ্টাব্দে) আজারবাইজান স্বাধীনতা অর্জন করে। ৩. আর্মেনিয়া : এর রাজধানী ইরিবান। এখানকার সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা খিষ্টান এবং মাত্র ১২% নাগরিক মুসলিম। ১৪১১ হিজরিতে এটা স্বাধীনতা লাভ করে। আজারবাইজান ও আর্মেনিয়ার ন্দ্ব আজারবাইজানের নাগারনো কারাবাখ প্রদেশের কারণে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে দ্বন্দ ছড়িয়ে পড়েছিল। কারণ, সেখানকার অধিকাংশ বাসিন্দা ছিল আর্মেনিয়ান, তারা দাবি করে যে, এর অধিকাংশ ভূমি আরমেনিয়ার সাথে সংযুক্ত। সোভিয়েত ইউনিয়নের শেষদিকে দুই রাজ্যের মধ্যে প্রচুর সংঘর্ষ হয়। এ সুযোগে আর্মেনিয়ায় রাশিয়ানদের আগমন ঘটে । প্রজাতন্ত্রদুটি স্বাধীন হওয়ার পর তাদের মাঝে সীমানার দৈর্ঘ্য নিয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ লেগে যায়। স্থায়ী পক্ষপাতের কারণেই আজারবাইজান রাশিয়ার কমনওয়েলথে যোগ বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল। কারণ, রাশিয়া তাদেরকে আধুনিক অন্তর ও অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছিল এবং তাদের সাথে এ নাখচিভান অঞ্চলটি দখল করে নেয়। তারা আজারবাইজানের ১০%- এরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যে অংশ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। অতঃপর রাশিয়ানদের অনিষ্ট থেকে বাচার জন্য আজারবাইজান কমনওয়েলথে যোগ দিতে বাধ্য হয়। আর্মেনিয়ানরা রাজনীতিতে পরিচ্ছন্রভাবে নীতিমালা করতে ইচ্ছা করে এবং ওই সমস্ত ভূমি থেকে মুসলমানদের তাড়িয়ে দেয়, যা আজারবাইজান থেকে তারা দখল করেছে। আর্মেনিয়ানরা আজারবাইজানে কী করছে, বিশ্ব সব দেখেও চুপ করে থাকে। জাতিসংঘ আর্মেনিয়াকে তাদের বাহিনী আজারবাইজান থেকে
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।